Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইপিএল-এ প্রতি ম্যাচে আসন পিছু বিনোদন কর চাপানোর চিন্তাভাবনা কলকাতা পুরসভার

প্রতি ম্যাচ বাবদ আসন পিছু ৫০ টাকা বিনোদন কর চাপানোর দাবি তুললেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (Councilor) তথা প্রাক্তন সিএবি সচিব।

আইপিএল-এ প্রতি ম্যাচে আসন পিছু বিনোদন কর চাপানোর চিন্তাভাবনা কলকাতা পুরসভার

বিশ্বরূপ দে

শেষ আপডেট: 22 March 2025 20:40

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভায় (Kolkata Corporation) আইপিএল (IPL) প্রসঙ্গ তুলে আসনপিছু কর ধার্য করার প্রস্তাব রাখলেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে (Biswarup Dey)। প্রতি ম্যাচ বাবদ আসন পিছু ৫০ টাকা বিনোদন কর চাপানোর দাবি তুললেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (Councilor) তথা প্রাক্তন সিএবি সচিব।

পুরসভায় শনিবারের মাসিক অধিবেশনে বিশ্বরূপ প্রস্তাব রাখেন, যেহুতু আইপিএল একটি বিনোদন যুক্ত প্রফেশনাল ক্রিকেট লিগ এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই আর্থিক ভাবে সমৃদ্ধ, তাই কর ধার্য করা যেতে পারে বলে জানান তিনি।

তাঁর মতে, কলকাতা পুরসভার আইপিএল ম্যাচ চলাকালীন দর্শকের আসনপিছু অন্তত ৫০ টাকা করে বিনোদন কর ধার্য করা উচিত। কারণ, ইডেন গার্ডেন স্টেডিয়ামের বি এবং এল ব্লকের টিকিটের দাম ৫ হাজার টাকা করা হয়েছে। যা অতীতে কোনও দিনেই ছিল না।

একই ভাবে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে ক্লাব হাউসের বা প্রিমিয়াম টিকিটের কোনও মূল্য ছিল না। অথচ আইপিএলের ক্ষেত্রে সেই একই টিকিটের মূল্য ৬ হাজার টাকা থেকে ১০ হাজার করা হয়েছে বলেও অভিযোগ করেন সিএবির প্রাক্তন সচিব।

বিশ্বরূপের প্রস্তাবকে সম্পূর্ণভাবে সমর্থন জানিয়ে বিনোদন বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমারের দাবি, তিনি বিশ্বরূপ দের প্রস্তাবের সঙ্গে একমত। কলকাতা পুরসভার পক্ষ থেকে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। তবে তিনি বিশ্বরূপকে এ কথাও বলেন যে "আপনি তো সিএবি-র দায়িত্বে ছিলেন, এই যে এত টাকা বকেয়া রয়েছে সেটাও তো মিটিয়ে দিতে পারতেন!"

বস্তুত, কলকাতা পুরসভার বিধি অনুযায়ী ২০২৪-২৫ সালের বিনোদন করের যে তালিকা আছে, সেই তালিকা অনুযায়ী 'সি' ক্যাটাগরিতে আউটডোর গেম শো তালিকায় ক্রিকেটের ক্ষেত্রে আসন পিছু ১৫ টাকা বিনোদন কর ধার্য করা আছে।

সেক্ষেত্রে কলকাতা পুরসভার দেখা উচিত, কলকাতায় আন্তর্জাতিক খেলা হলে যে বিনোদন কর নেওয়া হয়, আইপিএলের মতো বিনোদনমূলক ক্রিকেটের ক্ষেত্রেও সেই পার্থক্য কেন থাকবে? এমনও প্রশ্ন তোলেন বিশ্বরূপ।


```