Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষ স্কাইওয়াক তৈরির কাজ, দ্রুত কালীঘাটে হকারদের ফেরাতে তৎপর কলকাতা পুরসভা

স্কাইওয়াক উদ্বোধন হয়ে গেলেই হাজরা পার্ক থেকে হকারদের সরিয়ে নিয়ে যাওয়া হবে।

শেষ স্কাইওয়াক তৈরির কাজ, দ্রুত কালীঘাটে হকারদের ফেরাতে তৎপর কলকাতা পুরসভা

কালীঘাট স্কাইওয়াক

শেষ আপডেট: 16 December 2024 15:44

দ্য ওয়াল ব্যুরো: প্রায় শেষ কালীঘাটের স্কাইওয়াক তৈরির কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে সেটির উদ্বোধন হয়ে যাবে। তবে উদ্বোধনের দিনক্ষণ সঠিকভাবে জানা না গেলেও সরিয়ে নিয়ে যাওয়া হকারদের পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনার ভাবনা কলকাতা পুরসভার।

কালীঘাটের স্কাইওয়াক তৈরির সময় ওই চত্বর হকার মুক্ত করা হয়েছিল। সেখানকার হকাররাই বর্তমানে হাজরা পার্কে রয়েছেন। স্কাইওয়াক উদ্বোধন হয়ে গেলেই হাজরা পার্ক থেকে হকারদের সরে যেতে হবে বলে খবর। স্কাইওয়াক চত্বরেই নতুন মার্কেট তৈরি হচ্ছে। সেখানেই হাজরা পার্কে থাকা হকারদের পুনর্বাসন দেবে কলকাতা পুরসভা। জানা যাচ্ছে নতুন বছরে জানুয়ারির মধ্যে পুরো বিষয়টি সম্পন্ন হবে।

সম্প্রতি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাসবিহারীর বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার পুরসভার কর্তাদের নিয়ে বৈঠকে বসেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী এক মাসের মধ্যে নতুন কর্নারে চলে আসবেন হকাররা। 

হকারদের জন্য ইতিমধ্যে স্কাইওয়াকের পাশেই তৈরি হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক হকার্স কর্নার। পুরসভার তরফে জানানো হয়েছে, নতুন বিল্ডিংয়ে ১৭৬টি দোকান রয়েছে। গত ৬ ডিসেম্বর মেয়র ফিরহাদ হাকিম পুরসভার আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন আগামী এক মাসের মধ্যে হাজরা পার্ক হকার মুক্ত করতে হবে। 

পাশাপাশি মেয়র নির্দেশ দেন, আগামী দু'মাসের মধ্যে হাজরা পার্কে যে সমস্ত হকাররা রয়েছেন, তাঁদের বৈধ তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা অনুযায়ী কালীঘাটের যে নয়া মার্কেট করা হবে সেখানেই হকারদের পুনর্বাসন দেওয়া হবে। তবে তালিকায় যাদের নাম থাকবে না, সেই হকারদের ভবিষ্যৎ কী, তা এখনও স্পষ্ট নয়।

২০২১ সালের অক্টোবর মাসে এই স্কাইওয়াকের কাজ শুরু হয়েছিল। দেড় বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হলেও তা সম্ভব হয়নি। মাঝে কাজে বিলম্বের জন্য ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মেয়র। তারপর আরও দ্রুত কাজ শুরু হয়েছিল। জানা যাচ্ছে আগামী মাস থেকেই হকারদের আর সমস্যা পোহাতে হবে না। নতুন বছরে শহরবাসীর জন্য বিশেষ উপহার দক্ষিণ কলকাতার এই স্কাইওয়াক।


```