Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পরপর কিছুদিন বন্ধ মেট্রো পরিষেবা! এই লাইনের যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা

ঠিক কী কাজ হবে মেট্রো লাইনে যার জন্য এতদিন ধরে পরিষেবা বন্ধ থাকবে? 

পরপর কিছুদিন বন্ধ মেট্রো পরিষেবা! এই লাইনের যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা

ফাইল চিত্র

শেষ আপডেট: 13 February 2025 08:00

দ্য ওয়াল ব্যুরো: পরপর চারদিন বন্ধ থাকছে মেট্রো পরিষেবা। স্বাভাবিকভাবেই বহু যাত্রীর ভোগান্তি হওয়ার কথা। তবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সিগন্যালিংয়ের কাজের জন্য পরিষেবা বন্ধ রাখতেই হবে। যদিও সব লাইনের মেট্রো আদতে বন্ধ নয়। বন্ধ থাকতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। 

বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে রবিবার পর্যন্ত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো চলবে না। প্রথম দফায় ১৩ থেকে ১৬ তারিখ পর্যন্ত এবং পরে দ্বিতীয় দফায় ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকতে চলেছে। ঠিক কী কাজ হবে মেট্রো লাইনে যার জন্য এতদিন ধরে পরিষেবা বন্ধ থাকবে? 

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং সিস্টেম বা সিবিটিসি চালু হচ্ছে। তারই পরীক্ষা করা হবে। বলা হয়েছে, এই পরীক্ষা সফল হলে দুই ট্রেনের মধ্যে ধাক্কা লাগার ঘটনা যেমন কমে আসবে, তেমনই অতিরিক্ত গতি বাড়ানোর আশঙ্কাও থাকবে না। 

এই রুটে যারা যাতায়াত করেন তারা মূলত অফিস যাত্রী। তাই মেট্রো বন্ধ থাকার কারণে রাস্তায় চাপ বাড়বে বলে অনুমান। বাস থেকে শুরু করে ট্যাক্সিতে যাত্রীদের ভিড় বাড়ার কথা। সেই প্রেক্ষিতে বেসরকারি বাস এবং শাটল গাড়ির সংখ্যা ওই রুটে বাড়ানোর ভাবনা নেওয়া হয়েছে।  


```