Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাত ১১টায় আর মেট্রো মিলবে না! সময় বদল করছে কর্তৃপক্ষ, কী কারণ

কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল সেটাও স্পষ্ট করে দিয়েছে কলকাতা মেট্রোরেল। 

রাত ১১টায় আর মেট্রো মিলবে না! সময় বদল করছে কর্তৃপক্ষ, কী কারণ

কলকাতা মেট্রো

শেষ আপডেট: 19 June 2024 16:39

দ্য ওয়াল ব্যুরো: যাত্রীদের সুবিধার জন্যই বিগত কয়েকদিন ধরে রাত ১১টা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রেখেছিল কর্তৃপক্ষ। কিন্তু আগামী সোমবার থেকে ওই সময়ে আর মেট্রো পাওয়া যাবে না। রাত্রিকালীন পরিষেবার সময় বদল করা হচ্ছে। ২৪ জুন থেকে রাত ১১টার বদলে ১০.৪০-এ ছাড়বে শেষ মেট্রো। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল সেটাও স্পষ্ট করে দিয়েছে কলকাতা মেট্রোরেল। 

প্রায় ২০ দিন ধরে রাত ১১টা পর্যন্ত চলছে মেট্রো। কিন্তু কর্তৃপক্ষের মতে, যতটা যাত্রী হবে বলে আশা করা হয়েছিল তত যাত্রী রাতের দিকে হচ্ছে না। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রাতে মেট্রো চললে প্রচুর সংখ্যক মানুষ উপকৃত হবেন এবং তাঁদের চাহিদা পূরণ করা যাবে, এই আশা নিয়ে চালু করা হয়েছিল রাতের পরিষেবা। তবে দেখা যাচ্ছে, রাতের এই পরীক্ষামূলক পরিষেবাগুলি মেট্রো যাত্রীদের মধ্যে তেমন জনপ্রিয় হচ্ছে না। এদিকে এই পরিষেবা দিতে মেট্রো রেলের প্রচুর খরচ হচ্ছে। তাই আগামী সোমবার থেকে রাতের মেট্রোর সময় ১১টার বদলে এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

২৪ জুন থেকে ব্লু লাইনে এই পরীক্ষামূলক মেট্রো কবি সুভাষ এবং দমদম থেকে রাত ১০.৪০টায় ছাড়বে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা এবং সমস্ত স্টেশনে ট্রেন থামবে। 

রাতের পরিষেবায় ঠিক কী সমস্যার সম্মুখীন হচ্ছে মেট্রো কর্তৃপক্ষ? কৌশিক মিত্র বলছেন, দমদম এবং কবি সুভাষের মধ্যে রাত ১১টার প্রতিটি ট্রেনে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা গড়ে মাত্র ৩০০। এদিকে ট্রেন চালানোর খরচ হিসাবে প্রায় ২.৭ লক্ষ টাকা এবং অন্যান্য খরচ হিসাবে ৫০ হাজার টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। আবার অনেক স্টেশনে কাউন্টার খোলা রেখে গড়ে মাত্র ১টি বা ২টি টোকেন বিক্রি হচ্ছে। অর্থাৎ টোকেন বিক্রির হারও খুবই কম রাতের দিকে। 

এই প্রেক্ষিতেই স্পষ্ট জানান হয়েছে, রাতের পরিষেবায় কোনও স্টেশনে টোকেন, স্মার্ট কার্ড ইত্যাদি বিক্রির জন্য কোনও টিকিট কাউন্টার খোলা থাকবে না। যাত্রীদের ইউপিআই পেমেন্ট মোড ব্যবহার করে সমস্ত স্টেশনে বসানো মেশিন থেকে টোকেন কাটতে হবে। 

শহর কলকাতার অন্যতম লাইফলাইন হল মেট্রো পরিষেবা। করোনা অতিমারীর আগে শেষ মেট্রোর সময় ছিল রাত ৯.৫৫ মিনিট। কিন্তু তারপর সেই সময় এগিয়ে আসে। দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রোর সময় হয় ৯.৪০ মিনিট। রাতের যাত্রীদের কথা ভেবেই রাত ১১টায় এই বিশেষ এক জোড়া মেট্রো পরিষেবা চালু করা হয়েছিল। কিন্তু তাতে লাভের মুখ না দেখে পিছিয়ে আসছে কর্তৃপক্ষ।  


```