Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খুচরোর ঝঞ্ঝাটের অবসান! এবার মেট্রোয় ইউপিআই দিয়ে কাটা যাবে টিকিট

ইউপিআইয়ের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করছে মেট্রো কর্তৃপক্ষ।

খুচরোর ঝঞ্ঝাটের অবসান! এবার মেট্রোয় ইউপিআই দিয়ে কাটা যাবে টিকিট

কলকাতা মেট্রো

শেষ আপডেট: 8 May 2024 08:31

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় মেট্রো যাত্রীদের জন্য সুখবর। এবার টিকিট কাটার ক্ষেত্রে খুচরোর সমস্যা মিটতে চলেছে। ইউপিআইয়ের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করছে মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রো সূত্রের খবর, ইতিমধ্যে শিয়ালদহ মেট্রো স্টেশনে পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে ইউপিআই-এর মাধ্যমে টিকিট কাটার এই পরিষেবা। দ্রুত ইউপিআই ব্যবস্থা চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে অর্থাৎ গ্রিন লাইনে। এরপর একে একে ব্লু, পার্পল এবং অরেঞ্জ লাইনেও নিয়ে আসা হবে ইউপিআই সিস্টেম। নতুন এই ব্যবস্থায় মেট্রোকে সাহায্য করছে স্টেট ব্যাঙ্ক এবং সিআরআইএস ।

কীভাবে ইউপিআই সিস্টেম কাজ করবে

প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে গন্তব্যের স্থান বলতে হবে । তারপর 'ডুয়েল' ডিসপ্লে বোর্ডে একটা কিউআর কোড আসবে। সেটি স্মার্ট ফোনে স্ক্যান করে টিকিটের মূল্য দিতে হবে। এরপর মিলবে কিউআর কোড ভিত্তিক টিকিটও। একইভাবে স্মার্ট কার্ডও রিচার্জও করা যাবে।

এই বিষয়ে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির উপস্থিতিতে মঙ্গলবার গ্রিন লাইনের শিয়ালদা স্টেশনে এই ব্যবস্থার মহড়া সম্পন্ন হয়েছে। এমনকী পি উদয় কুমার রেড্ডি নিজে এই ব্যবস্থার মাধ্যমে একটি টিকিট কাটেন। মেট্রো রেলওয়ের প্রিন্সিপাল চিফ অপারেশন্স ম্যানেজার শ্রী সৌমিত্র বিশ্বাসের তৎপরতায় চালু হচ্ছে এই নতুন টিকিটিং ব্যবস্থা।


```