Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টেশনে হঠাৎ জল জমল কীভাবে? পুরসভার দিকে আঙুল তুলল মেট্রো কর্তৃপক্ষ

দুর্যোগের কারণে মেট্রো স্টেশনের ভিতর জল জমে যায়! শুধু তাই নয়, রেল ট্র্যাকও চলে গেছিল জলের তলায়। 

স্টেশনে হঠাৎ জল জমল কীভাবে? পুরসভার দিকে আঙুল তুলল মেট্রো কর্তৃপক্ষ

জলমগ্ন মেট্রো স্টেশন - ফাইল ছবি

শেষ আপডেট: 28 May 2024 08:15

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'রেমাল'-এর তাণ্ডবে কলকাতার একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকা জলের তলায় গেছে, বহু গাছ ভেঙে পড়েছে। সাধারণ মানুষ অবশ্য এই দৃশ্য দেখে অভ্যস্ত। কিন্তু যেটা দেখে অভ্যস্ত নয়, সেই ঘটনাই ঘটেছে সোমবার। দুর্যোগের কারণে মেট্রো স্টেশনের ভিতর জল জমে যায়! শুধু তাই নয়, রেল ট্র্যাকও চলে গেছিল জলের তলায়। 

কেন ঘটল এই ধরনের ঘটনা, তার ব্যাখ্যা দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। স্টেশন এবং রেল লাইন জলমগ্ন হওয়ার দায় তারা পুরোটাই চাপিয়েছে কলকাতা পুরসভার ওপর। যদিও মেয়র ফিরহাদ হাকিম এর পাল্টা দিয়েছেন। 

সোমবার সকাল থেকে রাস্তাঘাটে খুব একটা বাস-গাড়ি ছিল না। অফিসের জন্য যারা বেরিয়েছিলেন তাঁদের বেশিরভাগ মেট্রোর ওপরই ভরসা করেছিলেন। কিন্তু দেখা যায়, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের ট্র্যাকে জল জমে গেছে দুর্যোগের কারণে। পার্ক স্ট্রিট স্টেশনের ভিতরও প্রায় হাঁটু জল! ফলে সকাল থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। জল জমার কারণে প্রায় ৫ ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধও ছিল। 

মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, পার্ক স্ট্রিটে সাবওয়ের মাথায় পুরসভার যে নিকাশি নালা ছিল, তাতে ফাটল ধরেছে। সেই কারণে এই বিপত্তি। ওই ফাটল দিয়েই জল ঢুকে আসছিল। তবে ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অবশ্য বলেছেন, মেট্রোর কোনও একটা জায়গায় ফাটল ছিল, তাই এমন ঘটনা। পুরসভার নিকাশি নালা থেকে ওইভাবে জল ঢোকার কোনও সুযোগ নেই। কারণ মেট্রোর গার্ড ওয়াল পোক্ত। পাশাপাশি তিনি পুরসভার কর্মীদের কাজের প্রশংসা করেছেন। 


```