Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বেনিয়াপুকুরে ছেলেকে কোপাল বাবা, ময়দানে মহিলার আধপোড়া দেহ ঘিরে চাঞ্চল্য

সাতসকালে কলকাতায় জোড়া খুন ঘিরে চাঞ্চল্য। তদন্তে লালবাজারের গুন্ডাদমন শাখা।

বেনিয়াপুকুরে ছেলেকে কোপাল বাবা, ময়দানে মহিলার আধপোড়া দেহ ঘিরে চাঞ্চল্য

কলকাতায় জোড়া খুন!

শেষ আপডেট: 1 May 2024 10:51

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে মর্মান্তিক খবর এল কলকাতার দুই প্রান্ত থেকে। জোড়া খুনে চাঞ্চল্য ছড়াল শহরে।

সূত্রের খবর, বেনিয়াপুকুরে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, ছেলেটির বাবাই নির্মমভাবে কুপিয়ে তাকে খুন করেছে। ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ছেলেটি প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত। এই নিয়ে বাবা-ছেলের অশান্তি ছিল রোজের ব্যাপার। অভিযোগ, মঙ্গলবার রাতে স্ক্রু ড্রাইভার দিয়ে ছেলেকে কুপিয়ে খুন করে বাবা। ঘটনার তদন্ত করছে পুলিশ।

অন্যদিকে ময়দানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও ফরেন্সিক টিম। 

কে ওই মহিলা, কীভাবে মৃত্যু, তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমকিভাবে অনুমান, খুন করা হয়েছে মহিলাকে। অন্য জায়গায় খুন করে দেহ ফেলে যাওয়া হয়েছে নাকি সেখানেই খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রমাণ লুকনোর জন্য দেহ পোড়ানোর চেষ্টাও হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে ব্রিগেডে প্রাতঃভ্রমণে বেরিয়ে অনেকেই পচা গন্ধ পান। তারপর তাঁরা দেখেন দলাপাকানো আধপোড়া দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশের তরফে জানানো হয়েছে, কে ওই মহিলা তা এখনও জানা যায়নি। বয়স ৩২ বছরের আশপাশে। মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। তদন্তে নেমেছে ময়দান থানা ও লালবাজারের গুন্ডাদমন শাখা।


```