Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গলার টিউমারে ব্রেনে রক্ত পৌঁছচ্ছিল না, ৪ মিনিটের অপারেশনে রোগীকে বাঁচাল কলকাতার হাসপাতাল

মস্তিষ্কে রক্ত সঞ্চালনের অভাবে ব্রেন ডেড হতে বসেছিল রোগীর। মৃতপ্রায় সেই রোগীকে মাত্র চার মিনিটের অপারেশনে নতুন জীবন দিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।

গলার টিউমারে ব্রেনে রক্ত পৌঁছচ্ছিল না, ৪ মিনিটের অপারেশনে রোগীকে বাঁচাল কলকাতার হাসপাতাল

শেষ আপডেট: 24 October 2023 15:51

দ্য ওয়াল ব্যুরো: হাতে সময় ছিল মাত্র মিনিট চারেক। তার মধ্যে অপারেশন না হলে রোগীকে বাঁচানো যেত না। গলার টিউমার এমনভাবে ধমনীগুলোকে বন্ধ করে দিয়েছিল যে ব্রেনে রক্ত পৌঁছনোর পথই বন্ধ হয়ে যায়। মস্তিষ্কে রক্ত সঞ্চালনের অভাবে ব্রেন ডেড হতে বসেছিল রোগীর। মৃতপ্রায় সেই রোগীকে মাত্র চার মিনিটের অপারেশনে নতুন জীবন দিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।

ডাক্তারবাবুরা জানিয়েছেন, গলার কাছ থেকে মাংসপিণ্ড-সহ সম্পূর্ণ টিউমার বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্লক হয়ে যাওয়া ধমনীগুলোকে আবার খুলে দেওয়া হয়েছে। খুব দ্রুত চার মিনিটের মধ্যে ব্লক হয়ে যাওয়া ধমনীগুলো খুলে দেওয়া হয়। তা না হলে রক্তের অভাবে মস্তিষ্কের কোষগুলো মরতে শুরু করত।

জীবনদায়ী ওষুধ পৌঁছনোর কাজ করেন রাজেশ রাউত (৪১)। কয়েকদিন ধরেই গলার ডানদিকের উপরে ব্যথা ব্যথা করছিল রাজেশ রাউতের। চিকিৎসকের কাছে এসে পরীক্ষা করাতেই রা পড়ে ক্যারোটিড আর্টারি টিউমার।  শরীরে যে রক্তবাহী নালীর মাধ্যমে মস্তিষ্ক, ঘাড়, গলায় রক্ত পৌঁছয়, তার নাম ক্যারোটিড আর্টারি। আবার মস্তিষ্ক থেকে যে রক্তবাহী নালী রক্ত সংগ্রহ করে তাকে বলে ইন্টারনাল জুগুলার শিরা। চিকিৎসকরা বলছেন, ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল জুগুলার শিরার মাঝে টিউমারটি ছিল। ফুসফুস, অন্ত্র, লিভার, হৃৎপিণ্ড, ফুসফুসে খবরাখবর যে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছয়, সেই ভেগাস স্নায়ু টিউমারের ভারে তিন গুণ লম্বা হয়ে গিয়েছিল। টিউমার ক্যারোটিড আর্টারি যে ভাবে চারপাশ থেকে ঘিরে রেখেছিল তাতে ব্রেনে রক্ত সরবরাহকারী ধমনীগুলোর মুখ বন্ হয়ে গিয়েছিল। তাই ঝুঁকি না নিয়েই অপারেশন করার সিদ্ধান্ত নেন ডাক্তাররা।

ইএনটি বিশেষজ্ঞ ডা. শান্তনু পাঁজা, ভাস্কুলার সার্জন ডা. তমাশিস মুখোপাধ্যায় অপারেশন করেন। সহজ ছিল না অস্ত্রোপচার। টিউমারটি ইন্টারনাল ক্যারোটিড আর্টারিকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যে বাদ দিতে হত আর্টারির কিছু অংশকে। চিকিৎসকরা বুঝতে পারেন এ অস্ত্রোপচারে কিছুক্ষণের জন্য রোগীর মাথায় রক্ত সঞ্চালন বন্ধ রাখতে হবে। কিন্তু তা কখনওই ৪ মিনিটের বেশি নয়। কারণ এর পরেই ব্রেনের কোষগুলো নষ্ট হতে শুরু করবে। চিকিৎসকরা বলছেন, এই অপারেশন খুবই ঝুঁকিপূর্ণ ছিল। সামান্য অসাবধানতায় প্রচুর রক্তক্ষরণ হতে পারত। তাছাড়া মস্তিষ্কে রক্ত যায় যে ব্লাড ভেসেল দিয়ে তা সামান্য সময় বন্ধ থাকলে রোগীর স্ট্রোক হতে পারত। সবটা সামলেই অপারেশন করেন ডাক্তারবাবুরা। রোগীর অবস্থা এখন স্থিতিশীল বলেই জানা গেছে।


```