Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ব্রেনে বাড়ছিল হাফ কেজির টিউমার, তরুণীর খুলি ‘ওপেন’ করে সফল অপারেশন এনআরএসে

কলকাতার এনআরএস হাসপাতালে তরুণীকে নিয়ে এলে ডাক্তাররা পরীক্ষা করে দেখেন ব্রেনের সিংহভাগ জুড়ে রয়েছে বিশাল টিউমার।

ব্রেনে বাড়ছিল হাফ কেজির টিউমার, তরুণীর খুলি ‘ওপেন’ করে সফল অপারেশন এনআরএসে

শেষ আপডেট: 14 November 2023 11:10

দ্য ওয়াল ব্যুরো: ঘন ঘন বমি হচ্ছিল তরুণীর। সেই সঙ্গে মাথায় তীব্র যন্ত্রণা। দৃষ্টিশক্তি ক্ষীণ হতে বসেছিল। কলকাতার এনআরএস হাসপাতালে তরুণীকে নিয়ে এলে ডাক্তাররা পরীক্ষা করে দেখেন ব্রেনের সিংহভাগ জুড়ে রয়েছে বিশাল টিউমার। সঙ্গে সঙ্গেই অপারেশন করার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। এনআরএসের নিউরোসার্জারি বিভাগ সফল অপারেশন করে তরুণীর প্রাণ বাঁচিয়েছে।

নিউটাউনের বাসিন্দা সোমা সরকার নামে ওই তরুণীর মস্তিষ্কের ফ্রন্টাল লোবে বাসা বেঁধেছিল টিউমার। এনআরএসের নিউরোসার্জারির সহযোগী অধ্যাপক ডাঃ পার্থসারথি দত্তের নেতৃত্বে মেডিক্যাল টিম ওই তরুণীর অপারেশন করে। ডাক্তাররা বলছেন, তরুণীর ব্রেনে টিউমারটি বাড়ছিল। ওজন ছিল প্রায় দেড় কেজির মতো। ফ্রন্টাল লোবের এই টিউমারকে ডাক্তারি ভাষায় বলে মেনিনজিওমা। সঠিক সময়ে অপারেশন না হলে টিউমার ফেটে তরুণীর মৃত্যু হতে পারত।

ডাক্তারদের ধারণা, টিউমারটি ক্যানসার আক্রান্ত নয়, তাও নিশ্চিত হওয়ার জন্য হিস্টোপ্যাথোলজি বিভাগে পাঠানো হয়েছে।

ব্রেন টিউমারের লক্ষণ এক এক সময়ে এক এক রকম হতে পারে। এর প্রধান বা স্বাভাবিক লক্ষণ হচ্ছে মাথাব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া এবং দৃষ্টিশক্তি ক্রমশ কমে যাওয়া। এ ছাড়াও অনেক সময় রোগীর অন্য লক্ষণও দেখা দিতে পারে। যেমন, রোগীর খিঁচুনি হতে পারে অথবা শরীরের যে কোনো এক দিকের হাত বা পা দুর্বল হয়ে যায় অথবা তার মানসিক অবস্থার পরিবর্তন হতে পারে অর্থাৎ তার আচরণে অস্বাভাবিকতা দেখা দেবে। অনেক ক্ষেত্রে হরমোনের নিঃসরণের আধিক্য বা ঘাটতি দেখা দিতে পারে। পোস্ট সার্জারি পর্বেও অনেকের হাতে-পায়ে ব্যথা, খিঁচুনি হতে দেখা যায়। কিন্তু অপারেশনের পর তরুণীর মধ্যে কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি বলেই জানিয়েছেন ডাক্তারবাবুরা।


```