Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

হাওড়া কোর্টে আইনজীবীদের উপর লাঠিচার্জ, ৭ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে রুল ইস্যু করল হাইকোর্ট

২০১৯ সালে হাওড়া কোর্টে (Howrah Court) আইনজীবীদের উপর লাঠিচার্জের ঘটনায় সাত জন পুলিশ (Police) আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল ইস্যু করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।

হাওড়া কোর্টে আইনজীবীদের উপর লাঠিচার্জ, ৭ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে রুল ইস্যু করল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 2 May 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ সালে হাওড়া কোর্টে (Howrah Court) আইনজীবীদের উপর লাঠিচার্জের ঘটনায় সাত জন পুলিশ (Police) আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল ইস্যু করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।

শুক্রবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ভাবনা গুপ্তা, বিশাল গর্গ,  ভিএসআর অনন্ত নাগ, গোলাম সারোয়ার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিপিন তামাং, রাজর্ষী দত্ত, এই সাতজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। 

দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, সকলকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে হবে কেন আদালত তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে না। মামলার পরবর্তী শুনানি ২৫ জুন।

ঘটনা হল, ২০১৯ সালের ২৪ এপ্রিল হাওড়া পুরসভা চত্বরে বাইক রাখাকে কেন্দ্র করে একদল আইনজীবী ও পুরসভার কর্মীদের মধ্যে ঝামেলা শুরু হয়। যার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে দেখে পুলিশ লাঠিচার্জ করে। আইনজীবীরা তাতে আক্রান্ত হন বলে অভিযোগ।

আদালত সেই ঘটনায় স্বতঃপ্রনোদিত মামলা করে। শুক্রবার সেই মামলারই রায় ঘোষণা করে উচ্চ আদালত। জানানো হয়েছে দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, সাত জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। সকলের বিরুদ্ধে রুল জারি করা হল। 


```