Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বইমেলার স্টল নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের, গিল্ডকে পূর্ণাঙ্গ তালিকা জমা দেওয়ার নির্দেশ

আদালতের নির্দেশ অনুসারে, গিল্ড যেভাবে স্টল (Kolkata Bookfair) বরাদ্দ করেছে এবং যে বিজ্ঞপ্তি অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তার সমস্ত নথি জমা দিতে হবে।

বইমেলার স্টল নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের, গিল্ডকে পূর্ণাঙ্গ তালিকা জমা দেওয়ার নির্দেশ

বইমেলার স্টল নিয়ে কড়া হাইকোর্ট।

শেষ আপডেট: 20 January 2025 21:54

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (Kolkata Bookfair) স্টল বরাদ্দ সংক্রান্ত বিষয়ে এবার কলকাতা হাইকোর্টে কড়া অবস্থান নিল। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডকে চলতি বছরের বইমেলায় স্টল বরাদ্দের সম্পূর্ণ তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুসারে, গিল্ড যেভাবে স্টল বরাদ্দ করেছে এবং যে বিজ্ঞপ্তি অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তার সমস্ত নথি জমা দিতে হবে।

বিশ্ব হিন্দু পরিষদ বনাম গিল্ড: আইনি লড়াই

উল্লেখ্য, আসন্ন ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদ (VHP) স্টল বসানোর অনুমতি না পাওয়ায় সংগঠনটি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। মামলা চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা গিল্ডের অবস্থান জানতে চান এবং প্রশ্ন তোলেন— বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেওয়া হয়নি কেন?

সোমবার মামলার শুনানিতে গিল্ডের পক্ষ থেকে জানানো হয়, তারা একটি বেসরকারি সংস্থা, এবং পূর্ববর্তী মামলায় (এপিডিআর-এর মামলায়) আদালত এই বিষয়টি স্পষ্ট করেছে। গিল্ডের তরফে জানানো হয়, স্টল বরাদ্দের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে চলা হয় এবং এবারের বইমেলার জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ব হিন্দু পরিষদ কোনও প্রকাশনা সংস্থা নয়, তাই তাদের স্টল দেওয়া হয়নি।

বিশ্ব হিন্দু পরিষদের পাল্টা যুক্তি

বিশ্ব হিন্দু পরিষদের তরফে আদালতে দাবি করা হয়, তাদের প্রকাশনা সংস্থা 'বিশ্ব হিন্দু বার্তা' পরিষদেরই একটি অঙ্গ এবং তারা নিয়ম অনুযায়ী স্টল পাওয়ার যোগ্য। সংগঠনটি আরও জানায়, গিল্ড যদিও বেসরকারি সংস্থা, তবুও এই আন্তর্জাতিক বইমেলায় রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পরবর্তী শুনানি

এই বিতর্কের প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা গিল্ডকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কাদের স্টল বরাদ্দ করা হয়েছে এবং কীভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্য আদালতে পেশ করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আজ, মঙ্গলবার হবে, যেখানে গিল্ডের জমা দেওয়া তালিকা খতিয়ে দেখে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এখন দেখার বিষয়, আদালতের নির্দেশের পর বইমেলার আয়োজনে কোনও পরিবর্তন আসে কিনা এবং বিশ্ব হিন্দু পরিষদ আদৌ স্টল বরাদ্দ পায় কিনা।


```