Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গড়ফার রাস্তায় তরুণীকে শ্লীলতাহানি! প্রতিবাদ করায় বাড়িতে এসে মারধরের চেষ্টা, খুনের হুমকি

মূলত বাড়ি ফেরার সময় ওই তরুণীকে 'কটূক্তি' করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেওয়া হয় বলেও জানান নির্যাতিতা।

গড়ফার রাস্তায় তরুণীকে শ্লীলতাহানি! প্রতিবাদ করায় বাড়িতে এসে মারধরের চেষ্টা, খুনের হুমকি

গড়ফা থানা

শেষ আপডেট: 13 February 2025 18:34

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক নারী নির্যাতনের ঘটনায় জেরবার কলকাতা। শহরের অপরাধ প্রবণতা কমাতে চলছে সক্রিয় নজরদারি। তারপরেও মেট্রোপলিটন ও নিউটাউনের মতো নৃশংস ঘটনা থামানো যায়নি। সেই আবহে আবারও বিস্ফোরক অভিযোগ। 

শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাড়িতে চড়াও হয়ে মারধরের চেষ্টার অভিযোগ উঠল খাস কলকাতায়। ইতিমধ্যেই গড়ফা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা তরুণী। যদিও এখনও গ্রেফতার শূন্য।

 

মূলত বাড়ি ফেরার সময় ওই তরুণীকে 'কটূক্তি' করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেওয়া হয় বলেও জানান নির্যাতিতা। অভিযোগকারিণীর কথায়, অভিযুক্ত যুবক ও তার পরিবার চড়াও হয়েছিল তাঁর বাড়িতে। এখানেই শেষ নয়, প্রকাশ্যে খুনের হুমকি, অ্যাসিড ছুঁড়ে মারারও হুমকিও দেওয়া হয়েছে বলে জানান নির্যাতিতা।

তরুণীর আরও অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গেলে কর্তব্যরত অফিসারের সামনেই মেরে চোখ খুবলে নেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। প্রশ্ন উঠছে তার পরেও কী করে এখনও কোনও গ্রেফতারি দেখাতে পারল না গড়ফা থানার পুলিশ! স্থানীয় কাউন্সিলর অবশ্য আশ্বাস দিয়েছেন, দোষীর কড়া শাস্তি দেওয়া হবে। 

আরজি করের নৃশংস ঘটনার পর থেকে একটা চাপা ভয় রয়েইছে নারীদের মধ্যে। তার পরেও একের পর এক নির্যাতনের ঘটনায় কার্যত অভ্যস্ত হয়ে উঠেছে গোটা বাংলা। কবে নিরাপত্তা সুনিশ্চিত হবে নারীদের জন্য? সেই প্রশ্নের মাঝেই ফের নারী নির্যাতনের ঘটনা কলকাতায়।


```