Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দানা' মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা, ছুটি বাতিল কর্মীদের

এছাড়াও ভারী বৃষ্টিপাতের ফলে যাতে শহরের নানা প্রান্তে জল জমতে না পারে সেই কথা মাথায় রেখে নিকাশি বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ২৪ ঘণ্টা খোলা রাখা হচ্ছে পুরসভার কন্ট্রোল রুম।

'দানা' মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা, ছুটি বাতিল কর্মীদের

তৎপর প্রশাসন

শেষ আপডেট: 24 October 2024 11:02

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে বুলেটিন প্রকাশ করে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেসাগরদ্বীপ থেকে মাত্র ৩৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে ওড়িশার পারাদ্বীপ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এদিন সকালে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে।

দানা ঝড় নিয়ে কন্ট্রোল রুম খোলা রেখেছে কলকাতা পুরসভা। কলকাতা ও তার সংলগ্ন এলাকায় সিসি ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হচ্ছে। যদি কোনও রাস্তায় গাছ পড়ে থাকে বা জল জমে থাকে তাহলে তা দ্রুত সমাধান করতেও তৎপর প্রশাসন। পুরসভার কর্মীদের সবার ছুটি বাতিল করা হয়েছে। 

দ্য ওয়াল আগেই জানিয়েছিল, প্রতিটি বোরো অফিসে একটি বিশেষ প্রতিনিধি দল তৈরি রাখা হয়েছে। কোনও প্রয়োজনে তারাই যাতে পরিস্থিতির মোকাবিলা করতে পারে সেই প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

এছাড়াও ভারী বৃষ্টিপাতের ফলে যাতে শহরের নানা প্রান্তে জল জমতে না পারে সেই কথা মাথায় রেখে নিকাশি বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। শহরের বুস্টার পাম্পিং স্টেশনগুলিতেও সব রকম প্রস্তুতি রাখা হয়েছে। 

রাস্তায় গাছ ভেঙে পড়লে তা দ্রুত সরানোর জন্য হাইড্রলিক ল্যাডার, ক্রেন, পে লোডার, ডাম্পারের ব্যবস্থা রাখা হয়েছে। গাড়ি চলাচলে যাতে সমস্যা না হয় সে বিষয়ে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়ে রাখা হয়েছে। 


```