Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবৈধ নির্মাণ বৈধকরণের জন্য নেওয়া জরিমানার অঙ্ক অনেকটা কমাল কলকাতা পুরসভা

সাংবাদিক বৈঠক করে মেয়র বলেন, এবার থেকে শহরের সমস্ত নির্মীয়মাণ ভবনের ওপরে বোর্ড লাগানো বাধ্যতামূলক। যেখানে বোর্ড থাকবে না সেই বাড়ি বেআইনি বলে ধরে নেওয়া হবে।

অবৈধ নির্মাণ বৈধকরণের জন্য নেওয়া জরিমানার অঙ্ক অনেকটা কমাল কলকাতা পুরসভা

ফিরহাদ হাকিম

শেষ আপডেট: 7 March 2025 19:29

দ্য ওয়াল ব্যুরো: বস্তি, কলোনি এবং ঠিকা জমিতে অবৈধ নির্মাণ বৈধকরণের জন্য নেওয়া জরিমানার (Fine) টাকা ৩ লক্ষ ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ৪২ হাজার করার সিদ্ধান্ত কলকাতা পুরসভার (Kolkata Corporation)। এর ফলে ইতিমধ্যেই যে বাড়িগুলি অবৈধ (Illegal Building), সেগুলি সহজেই রেগুলারাইজেশন করে ফেলা যাবে।

শুক্রবার ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, তিন কাঠা পর্যন্ত ছোট জমির ক্ষেত্রে বাড়ির চারপাশে যে জায়গা ছাড়তে হয়, তা কমিয়ে দেওয়া হল। কতটুকু ছাড় দিতে হবে, তাও নির্দিষ্ট করে দিয়েছে পুরসভা। বলা হয়েছে, তিন কাঠা পর্যন্ত জমিতে তিন তলার বেশি বাড়ি তোলা যাবে না। 

এদিন সাংবাদিক বৈঠক করে মেয়র বলেন, এবার থেকে শহরের সমস্ত নির্মীয়মাণ ভবনের ওপরে বোর্ড লাগানো বাধ্যতামূলক। যেখানে বোর্ড থাকবে না সেই বাড়ি বেআইনি বলে ধরে নেওয়া হবে।

শুধু তাই নয়, জানানো হয়েছে, সংশ্লিষ্ট অস্থায়ী ব্যানারের মাপ হতে হবে ছ'ফুট বাই তিন ফুট। সেখানে বাড়ির মালিকের নাম বা যে সংস্থা প্রোমোটিং করছে তার নাম, বাড়ির নম্বর অর্থাৎ ঠিকানা, কত তলা বাড়ি হবে, কত স্কোয়ারফুট এলাকা, এবং বিল্ডিং নকশার অনুমোদন পাওয়ার নম্বর লিখতে হবে। পরে বাড়ি তৈরি হয়ে গেলে সেটা খুলে ফেলতে হবে। 

এদিন মেয়র বলেন, "বাড়ি করের ছাড় দেওয়া মানে মানুষ আইন মেনে চলবে। আমি কোনও কড়া আইন আনলাম আর মানুষ সেটা মানতে পারবে না, এমন হলেই চুরির প্রবণতা বাড়বে। ফলে আইন প্রণয়ন করার উদ্দেশ্যও যেমন সরল, তেমনই সহজ আইন করতে হবে। সিটিজেন ফ্রেন্ডলি আইন করতে হবে।" 


```