Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রোমোটারের সঙ্গে সারাক্ষণ ঘুরছেন কাউন্সিলর, দায় এড়াবেন কী করে? গার্ডেনরিচ নিয়ে অতীন

মেয়র তথা এলাকার বিধায়ক কাউন্সিলরকে ক্লিনচিট দিলেও ভিন্ন সুর শোনা গেল কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীনের ঘোষের গলায়।

প্রোমোটারের সঙ্গে সারাক্ষণ ঘুরছেন কাউন্সিলর, দায় এড়াবেন কী করে? গার্ডেনরিচ নিয়ে অতীন

শেষ আপডেট: 19 March 2024 20:52

দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে ঝুপড়ির উপর। মর্মান্তিক দুর্ঘটনায় দু'দিন ধরে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফতেপুর ব্যানার্জি বাগান লেনের ওই বহুতল যে নিয়ম মেনে তৈরি হচ্ছিল না, তা মেনে নিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

গার্ডেনরিচের বাসিন্দাদের অভিযোগ, জলাভূমি ভরাট করে একের পর এক নির্মাণ গজিয়ে উঠেছে। এদিকে কাউন্সিলরকে দোষ দিতে রাজি নন ফিরহাদ হাকিম। তবে মেয়র তথা এলাকার বিধায়ক কাউন্সিলরকে ক্লিনচিট দিলেও ভিন্ন সুর শোনা গেল কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীনের ঘোষের গলায়। গার্ডেনরিচের ঘটনায় ৯ জনের মৃত্যুর দায় কার, প্রশ্ন তোলেন তিনি। 

কাউন্সিলরের ভূমিকার প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেন পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ। তিনি বলেন, 'যে চেয়ারে বসে, নিয়ন্ত্রণের দায় তাঁর। প্রোমোটারের সঙ্গে কাউন্সিলর সব সময় থাকলে দায় এড়ানো যায় না। আমার ওয়ার্ডে হলে দায় এড়াতে পারতাম না। আমাকেও ব্যাখ্যা দিতে হত।" 

অবৈধ নির্মাণ নিয়ে পুরসভার নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে বিস্তর। ঘটনার পরই পুর আধিকারিকদের কাঠগড়ায় তুলেছেন মেয়র ফিরহাদ হাকিম। দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে মেয়র দায় ঠেলেছিলেন বামেদের দিকে। ১৩ বছর ক্ষমতায় থাকার পরও বেআইনি নির্মাণের জন্য বাম আমলকেই দোষারোপ করেছিলেন মেয়র। তবে কাউন্সিলরকে দোষ দিতে রাজি নন তিনি। ফিরহাদের মতে, কাউন্সিলরের কাজ, কোন এলাকায় জল নেই, কোন এলাকায় লাইট নেই, ড্রেনেজ সিস্টেম খারাপ, সেটা দেখা। অবৈধ নির্মাণ দেখা কাউন্সিলরের কাজ নয়। ” 

এদিকে ডেপুটি মেয়রের মুখে একাধিকবার 'নৈতিক দায়'-র কথা শোনা গেল। তাঁর মতে, যদি কেউ চেয়ারে থাকেন, তাঁর এলাকায় দুর্ঘটনা ঘটলে 'নৈতিক দায়' নিতেই হবে। কিন্তু গার্ডেনরিচে যাঁর এলাকায় বহুতল ভেঙে পড়ল তিনি কেন দায় নিলেন না? অতীনের জবাব, 'সেটা তাঁর ব্যাপার।' 

বিরোধীদের অভিযোগ, গার্ডেনরিচের বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরকে স্বয়ং পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আড়াল করার চেষ্টা করছেন। এই নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিজেপি-কংগ্রেস-সিপিএম। মঙ্গলবার ববি হাকিমকে গ্রেফতারেরও দাবি জানান অধীর চৌধুরী। 

উল্লেখ্য, তৃণমূলে বিক্ষুব্ধদের তালিকায় অতীন ঘোষের নাম আগেও সামনে এসেছে। দলের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর গলায় ভিন্ন সুরও শোনা গিয়েছে। এবার গার্ডেনরিচকাণ্ডেও নাম না করে পুর কর্তৃপক্ষের দিকেই কী ইঙ্গিত করলেন অতীনবাবু? ক্ষোভের আঁচ পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। 

সোমবার সকালে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দুঘর্টনাস্থলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালেও যান তিনি। রাতেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন ফিরহাদ হাকিম, সুজিত বসুও। শুধু দেখা মেলেনি স্থানীয় কাউন্সিলরেরই। সোমবার সকালেই দুবাই থেকে ফিরেছেন পুরসভার ১৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শামস। ততক্ষণে গার্ডেনরিচের দুর্ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। প্রোমোটারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করলে কৌশলে এড়িয়ে যান তিনি।


```