Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিমতায় উদ্ধার ভবানীপুরের ব্যবসায়ীর দেহ, জলের ট্যাঙ্কে ফেলে তোলা হয় পাঁচিল, গ্রেফতার ২

বুধবার সকালে ভবানীপুরের এক ব্যবসায়ীর দেহ নিমতায় তাঁর ব্যবসার অংশীদারের বাড়ির জলের ট্যাঙ্কে পাওয়া গিয়েছে।

নিমতায় উদ্ধার ভবানীপুরের ব্যবসায়ীর দেহ, জলের ট্যাঙ্কে ফেলে তোলা হয় পাঁচিল, গ্রেফতার ২

শেষ আপডেট: 13 March 2024 16:47

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় হাড় হিম করা হত্যাকাণ্ড। জলের ট্যাঙ্কে মিলল ব্যবসায়ীর দেহ। বুধবার সকালে ভবানীপুরের এক ব্যবসায়ীর দেহ নিমতায় তাঁর ব্যবসার অংশীদারের বাড়ির জলের ট্যাঙ্কে পাওয়া গিয়েছে। অপরহরণ করে খুনের অভিযোগ পরিবারের।

ঘটনাটির তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, জলের ট্যাঙ্কে বস্তাবন্দি দেহ রেখে রাতারাতি পাঁচিল তোলা হয়। অভিযুক্ত ব্যবসায়িক অংশীদার অনির্বাণ গুপ্তকে গ্রেফতার করেছে বালিগঞ্জ থানার পুলিশ। তাঁর এক সহযোগীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। 

নিহত ব্যবসায়ীর নাম ভাবিয়া লাহানি। ভবানীপুরের বাসিন্দা তিনি। অভিযুক্তের সঙ্গে তাঁর ওষুধের ব্যবসা ছিল বলে জানতে পেরেছে পুলিশ। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার মিটিং-এর জন্য যাচ্ছেন বলে ভাবিয়া লাহানি বাড়ি থেকে বেরিয়েছিলেন। দুপুর ৩ টে নাগাদ শেষবার তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের কথা হয়েছিল। তারপরই মোবাইল বন্ধ হয়ে যায়।

পরিবারের তরফে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার ওই ব্যবসায়ীর মোবাইল লোকেশন শোভাবাজার এলাকায় রয়েছে বলে জানা যায়। ঘটনার তদন্তে নেমে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। এরপরই পুলিশ অভিযুক্ত অনির্বাণ গুপ্তর বাড়িতে পৌঁছয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময়ে কথায় অসংলগ্নতা ধরা পড়ে। এরপরই অনির্বাণের বাড়িতে তন্ন তন্ন করে তল্লাশি শুরু করে পুলিশ।

গোটা বিষয়টি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে খতিয়ে দেখতে শুরু করেন বলে লালবাজার সূত্রের খবর। পরবর্তীকালে বালিগঞ্জ থানার পুলিশ এবং লালবাজারের গোয়েন্দা বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করে। 

সোমবার গভীর রাতে পুলিশ নিহত ব্যবসায়ীর বিজনেস পার্টনারের বাড়িতে তল্লাশি করতে যায়। সেখানেই জলের ট্যাঙ্কে একেবারে নীচে মেলে মৃতদেহ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, মাথায় জোরালো আঘাত করে বাড়িতেই ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে। জেরায় খুনের কথা স্বীকারও করেছেন অনির্বাণ। এরপর বস্তাবন্দি দেহ লুকানোর জন্য জলের নীচে রেখে রাতারাতি সিমেন্ট, বালি দিয়ে গাঁথনি করে দেওয়া হয় বলেও জানতে পেরেছে পুলিশ। মঙ্গলবার সকালে সেই পাঁচিল ভেঙে ব্যবসায়ীর দেহ উদ্ধার করা হয়েছে। নোয়াপাড়ার ডাম্পিং গ্রাউন্ড থেকে বেশ কিছু রক্তাক্ত জামা কাপড় উদ্ধার করেছে পুলিশ। যা মৃত ব্যবসায়ীর বলেই মনে করছে পুলিশ আধিকারিকেরা। 

পরে ঘটনায় আরেক অভিযুক্ত ৩৮ বছরের সুমন দাস নামে এক যুবককেও গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, অনির্বাণের সঙ্গে হাত লাগিয়ে ওই ব্যবসায়ীর দেহ লুকোনোর চেষ্টা করেন তিনি। দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

পুলিশ সূত্রের খবর, ভাবিয়া লাহানি অভিযুক্ত অনির্বাণের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা পেতেন। সেই টাকা দেওয়ার জন্য গত সোমবার ওই ব্যবসায়ীকে অনির্বাণ নিজের বাড়িতে ডেকেছিলেন। আর সেখানেই প্রথমে বিবাদ এবং পরে মদ্যপ অবস্থায় তাঁকে বাড়ির মধ্যেই খুন করা হয়। ব্যবসায়িক শক্রুতার জেরে পরিকল্পিতভাবে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। 


```