
প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 December 2024 13:35
দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের সুকান্তনগরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ। অ্যাপ বাইক চালককে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
ঘটনা গতকালের। বিকেলে অভিযোগকারী তরুণী অ্যাপ বাইকে চড়ে ধর্মতলার দিক থেকে আসেন। অভিযোগ, চলন্ত বাইকেই তরুণীকে কুপ্রস্তাব দেন ওই অ্যাপ বাইক চালক। শুধু তাই নয়, তরুণীর শ্লীলতাহানিও করা হয়। এর পরই তরুণী বিধাননগর দক্ষিণ থানায় গোটা ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ তড়িঘড়ি গ্রেফতার করে অ্যাপ বাইক চালককে।
জানা গিয়েছে বছর চল্লিশের ওই তরুণী থাইল্যান্ডের নাগরিক। কর্মসূত্রে সুকান্ত নগরে থাকেন। রবিবার রাত এগারোটা নাগাদ পিকনিক গার্ডেন থেকে অ্যাপে একটি বাইক বুক করেন তিনি। সুকান্ত নগরে পৌঁছয় সেই বাইক। সেই মতো চালকের ভাড়া দেখায় ৭২ টাকা।
তরুণীর বয়ান অনুযায়ী, গন্তব্যে পৌঁছানোর পর টাকা হেলমেটের নীচে রেখে চলে যান তিনি। কিন্তু মিনিট ১৫ মিনিট পরে অ্যাপ বাইক চালক টাকা চাওয়ার জন্য সটান তরুণীর বাড়িতে চলে যান। তরুণীর দাবি, বাইক চালক যখন তাঁর বাড়িতে পৌঁছন, তিনি ঘরে পোশাক বদলাচ্ছিলেন। এরপরেই শুরু হয় বচসা, অশালীন মন্তব্য।
এর পরই থানায় অভিযোগ জানাতে যান থাইল্যান্ডের ওই মহিলা। তদন্তে নেমে অভিযুক্তকে নরেন্দ্রপুর থানায় এলাকা থেকে গ্রেফতার করা হয়।