Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

কলকাতায় 'দানা'র ঝাপটা সামলাতে তৎপর পুরসভা, কী কী প্রস্তুতি নেওয়া হল?

আগামী বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতায়। আর তাই আগে ভাগেই সতর্ক থাকছে কলকাতা পুরসভা। কোনও ঝুঁকি না নিয়ে পুর আধিকারিকদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

কলকাতায় 'দানা'র ঝাপটা সামলাতে তৎপর পুরসভা, কী কী প্রস্তুতি নেওয়া হল?

'দানা'র ঝাপটা মোকাবিলায় তৈরি কলকাতা পুরসভা

শেষ আপডেট: 22 October 2024 16:21

দ্য ওয়াল ব্যুরো: কাতারের দেওয়া 'দানা' নাম নিয়ে ইতিমধ্যেই ভয় দেখাতে শুরু করেছে এই ঘুর্ণিঝড়। আয়লা-আম্ফানের স্মৃতি ফিকে হয়নি এখনও। উপকূলের মানুষও তাই আতঙ্কের প্রহর গুনছেন। আবহাওয়া দফতর বলেছে বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালের মধ্যে ওড়িশার পুরী এবং এই রাজ্যের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও অংশ দিয়ে স্থলভাগে ঢুকতে পারে ঘূর্ণিঝড়টি। যে কারণে আগামী বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতায়। আর তাই আগে ভাগেই সতর্ক থাকছে কলকাতা পুরসভা। কোনও ঝুঁকি না নিয়ে পুর আধিকারিকদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

জানা যাচ্ছে ইতিমধ্যেই শহরের যাবতীয় লাইট পোস্টগুলো খতিয়ে দেখা হচ্ছে, যাতে কোথাও বিদ্যুতের তার বেরিয়ে না থাকে। পোস্টগুলিতে আর্থিং আছে কিনা সেগুলোও দেখা হচ্ছে। 

হামেশাই বৃষ্টি হলে শহরে তড়িদাহত হয়ে মৃত্যু হয়। এবার যাতে কোনও রকম প্রাণহানির ঘটনা না ঘটে তাই এহেন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়াও ঝোড়ো হাওয়ায় গাছ পড়ে গেলে তা দ্রুত রাস্তা থেকে সরিয়ে ফেলার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানা যাচ্ছে। 

 

পুরসভার সূত্রে খবর, প্রতিটি বোরো অফিসে একটি বিশেষ প্রতিনিধি দল তৈরি রাখা হয়েছে। কোনও প্রয়োজনে তারাই যাতে পরিস্থিতির মোকাবিলা করতে পারে সেই প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের ফলে যাতে শহরের নানা প্রান্তে জল জমতে না পারে সেই কথা মাথায় রেখে নিকাশি বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ২৪ ঘণ্টা খোলা রাখা হচ্ছে পুরসভার কন্ট্রোল রুম। শহরের বুস্টার পাম্পিং স্টেশনগুলিতেও সব রকম প্রস্তুতি রাখা হয়েছে। 

রাস্তায় গাছ ভেঙে পড়লে তা দ্রুত সরানোর জন্য হাইড্রলিক ল্যাডার, ক্রেন, পে লোডার, ডাম্পারের ব্যবস্থা রাখা হয়েছে। গাড়ি চলাচলে যাতে সমস্যা না হয় সে বিষয়ে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়ে রাখা হয়েছে। 

যেহেতু সামনেই কালীপুজো, ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় প্যান্ডেল, আলোকসজ্জার কাজ তৈরি হয়ে গিয়েছে অথবা হচ্ছে। ঝড়ের দাপটে যদি সে সব লণ্ডভণ্ড হয়ে যায়, তাতে বেশ বেগ পেতে হবে কলকাতা পুরসভাকে। তাই আগেভাগেই একাধিক পদক্ষেপ নিয়ে রাখছে পুরসভা।


```