Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কল্যাণ চৌবেকে হুমকি দেওয়া হল! ফেডারেশনের দফতরেই আসে ফোন

এই ইস্যুতে থানায় দায়ের হয়েছে এফআইআর।

কল্যাণ চৌবেকে হুমকি দেওয়া হল! ফেডারেশনের দফতরেই আসে ফোন

কল্যাণ চৌবে

শেষ আপডেট: 14 September 2024 21:06

দ্য ওয়াল ব্যুরো: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে ফোনে করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল! এই ইস্যুতে থানায় দায়ের হয়েছে এফআইআর। ফেডারেশনের তরফেই এই অভিযোগ দায়ের করা হয়েছে। কারণ ফেডারেশনের দফতরেই এসেছিল সেই ফোন! 

এআইএফএফ-এর তরফে জানানো হয়েছে, গত ১০ সেপ্টেম্বর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফেডারেশনের দফতরে ফোন করেন। তিনি কল্যাণ চৌবেকে খুনের হুমকি দিয়েছেন! একই সঙ্গে তাঁর পরিবারের ক্ষতি করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এরপরই দিল্লির দ্বারকা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছে তাঁরা। একবার এই ফোন এসেছে না একাধিকবার তা স্পষ্ট করা হয়নি ফেডারেশনের তরফে। তবে বিষয়টি হালকাভাবে নিচ্ছে না সংস্থা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। 

সাম্প্রতিক সময়ে কল্যাণ চৌবে একাধিকবার নানা কারণে সংবাদ শিরোনামে এসেছেন। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ যেমন উঠেছে অন্যদিকে সংস্থার প্রাক্তন সেক্রেটারি জেনারেলকে সরিয়ে দেওয়া নিয়েও বিতর্কে জড়ান তিনি। এখন আবার তাঁকে হুমকি দেওয়ার ঘটনার অভিযোগ উঠল। দিল্লি পুলিশের আশ্বাস, দ্রুত অভিযুক্তকে খুঁজে বের করা হবে। 

কয়েক সপ্তাহ আগে কল্যাণ চৌবেকে রক্ষাকর্তার ভূমিকায় দেখা গেছিল। আরজি কর কাণ্ডের জেরে কলকাতা ডার্বি বাতিল হয়েছিল ডুরান্ড কাপের। তার প্রেক্ষিতে রাস্তায় নামেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা। তাঁদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ ওঠে, কয়েকজন আটকও হন। তাঁদের ছাড়িয়ে আনেন কল্যাণ চৌবে।  


```