Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

তৈরি কালীঘাটের হকার্স মার্কেট, দোকানদারদের হাতে চাবি তুলে দিলেন দেবাশিস কুমাররা

২০২১ সালের শুরুতে কালীঘাট হকার্স কর্নারের হকারদের যতীন দাস পার্কে অস্থায়ী পুনর্বাসন দেওয়া শুরু হয়েছিল।

তৈরি কালীঘাটের হকার্স মার্কেট, দোকানদারদের হাতে চাবি তুলে দিলেন দেবাশিস কুমাররা

হকারদের হাতে দোকানের চাবি তুলে দেওয়া হচ্ছে - ফাইল ছবি

শেষ আপডেট: 26 March 2025 14:01

দ্য ওয়াল ব্যুরো: কালীঘাট স্কাইওয়াক (Kalighat Skywalk) তৈরির কাজ শুরুর সময় থেকে ওই চত্বর হকার (Hawkers) মুক্ত করা হয়েছিল। সেখানকার হকাররা এতদিন হাজরা পার্কে ছিলেন। কারণ কালীঘাট স্কাইওয়াক সহ নতুন পাঁচতলা হকার্স কর্নার (Hawkers Corner) বানানোর কাজে হাত লাগিয়ছিল কলকাতা পুরসভা। বুধবার সেই হকার্স মার্কেটের ১৭৫ জন দোকানদারদের হাতে চাবি তুলে দিলেন পুরসভার মেয়র পারিষদ তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার, স্থানীয় ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর কুমার মুখোপাধ্যায়। 

২০২১ সালের শুরুতে কালীঘাট হকার্স কর্নারের হকারদের যতীন দাস পার্কে অস্থায়ী পুনর্বাসন দেওয়া শুরু হয়েছিল। প্রথমে বলা হয়েছিল, ১৮ মাসেই পুনর্বাসন পাবেন হকাররা। কিন্তু সেই পুনর্বাসন তাঁরা পেলেন ৪ বছর পর। দেড় বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হলেও তা সম্ভব হয়নি। মাঝে কাজে বিলম্বের জন্য ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মেয়র। তারপর আরও দ্রুত কাজ শুরু হয়েছিল। অবশেষে সেই কাজ শেষ হল। 

এই হকার্স কর্নারের বিশেষত্ব কী? শীততাপ নিয়ন্ত্রিত ১৫ হাজার বর্গফুটের বেশি পাঁচ তলা হকার্স মার্কেটের একতলা এবং দোতলায় রয়েছে পুরসভার অফিস এবং হকারদের দোকান। তিনতলা এবং চারতলায় রয়েছে পুরো হকার্স মার্কেট। ভবনের পাঁচ তলায় পুরসভার বিদ্যুৎ বিভাগের অফিস রয়েছে। পুরসভার তরফে জানানো হয়েছে, কালীঘাট স্কাইওয়াক, হকার্স মার্কেট সহ গোটা এলাকার উন্নয়নে খরচ হয়েছে ৮২ কোটি টাকার কিছু বেশি। 

কালীঘাট স্কাইওয়াকের ন্যূনতম কাজ বাকি রয়েছে এখনও। তবে সেটির কবে উদ্বোধন হবে তা ঠিক হয়ে গেছে। আগামী ১৪ এপ্রিল উদ্বোধন হবে স্কাইওয়াকের। এমনটা ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৮ সালের নভেম্বর মাসে দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের উদ্বোধনের পরই কালীঘাটে স্কাইওয়াক তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই স্কাইওয়াক তৈরির জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দও করে রাজ্য সরকার। তবে যে সময়ের মধ্যে তা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছিল তা হয়ে ওঠেনি। বিষয়টি নিয়ে ক্ষোভ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তবে কাজ শুরুর ৪ বছর পর অবশেষে সেই স্কাইওয়াক উদ্বোধন হতে চলেছে আগামী মাসেই। 


```