Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

কোরিয়ান সাহিত্য থেকে ধ্যানযোগের গ্রন্থ, কলকাতা পুস্তকমেলায় দেদার বিকোল ছকভাঙা বই

নয়া প্রজন্মের বঙ্গ কিশোর-তরুণ প্রজন্ম যেভাবে দু'হাত দিয়ে এই দুই দেশের সংস্কৃতিকে আত্মস্থ করেছে, তারই প্রভাব পড়েছে বই কেনাবেচায়। এমনটাই মনে করেন বী বুকসের এষা চট্টোপাধ্যায়।

কোরিয়ান সাহিত্য থেকে ধ্যানযোগের গ্রন্থ, কলকাতা পুস্তকমেলায় দেদার বিকোল ছকভাঙা বই

শেষ আপডেট: 13 February 2025 19:55

দ্য ওয়াল ব্যুরো: ফুরোলো বইমেলার সুর। বারো দিন ধরে  সংস্কৃতিমনস্ক বাঙালির মহাকুম্ভ হয়ে উঠেছিল সেন্ট্রাল পার্ক চত্বর। বিক্রি হয়েছে প্রায় ২৫ কোটির বই। যার বেশিরভাগই গল্প-উপন্যাস। এ ছাড়া ধ্রুপদী গ্রন্থ, সাম্প্রতিক উপন্যাস এবং ছোটগল্পের সংকলন পাঠকদের মন জয় করেছে বলে প্রকাশকদের তরফে জানা গিয়েছে।

তবে এ বছর উল্লেখযোগ্যভাবে কোরিয়া ও জাপানের বই বিক্রি বেড়েছে। আর এর পেছনে রয়েছে কোরিয়ান পপ ব্যান্ড এবং জাপানি সংস্কৃতির প্রতি বাঙালির অমোঘ আকর্ষণ। নয়া প্রজন্মের বঙ্গ কিশোর-তরুণ প্রজন্ম যেভাবে দু'হাত দিয়ে এই দুই দেশের সংস্কৃতিকে আত্মস্থ করেছে, তারই প্রভাব পড়েছে বই কেনাবেচায়। এমনটাই মনে করেন বী বুকসের এষা চট্টোপাধ্যায়। তাঁর মতে, এবারের পুস্তকমেলায় বাংলা ও ইংরেজি দু'ভাষাতেই প্রেমের আখ্যান উল্লেখজনকভাবে বিক্রি হয়েছে। জেন-জেড কল্পবিজ্ঞানের প্রচুর বইও হাতে তুলে নিয়েছেন।

একই সুর শোনা গেল অক্সফোর্ড বুকসের স্বাগত সেনগুপ্তের গলাতেও। তিনি জানালেন, এখনকার বাঙালি পাঠক, বিশেষত নতুন প্রজন্ম, তারা জাপান ও কোরিয়ার লেখকদের জনপ্রিয়তায় আকৃষ্ট হচ্ছেন। তাই বই কিনছেন। আর এভাবেই আন্তর্জাতিক সাহিত্য বাংলার সাহিত্য সমাজে ছড়িয়ে পড়ছে।

গল্প-উপন্যাস-কবিতা তো রয়েইছে। পাশাপাশি বইমেলায় নজর কেড়েছে ‘সেল্ফ-হেল্প বুক’ কেনার হিড়িক। ম্যানেজমেন্ট নিয়ে, নিজের হাতে কীভাবে ব্যাবসা দাঁড় করানো যায় সেই বিষয়ে লেখা বই হটকেকের মতো বিকিয়েছে। পাশাপাশি ধ্যান, যোগ নিয়েও উৎসাহ দেখিয়েছে জেন-জেডের একটা বড় অংশ! পুরাণ গ্রন্থও বেস্টসেলারের তালিকায় ঠাঁই করে নিয়েছে।

একদিকে বিত্ত, সাফল্যের প্রতি মোহ৷ অন্যদিকে নির্বাণ, আত্মমুক্তির খোঁজ। এই দুইয়ের সম্মীলিত প্রতিরূপ হিসেবে মহাকুম্ভের আইআইটি-বাবা অভয় সিং ইতিমধ্যে চর্চায় উঠে এসেছে। নতুন প্রজন্মের বইয়ের খোঁজেও অভয়ের দর্শনের ছায়াই যেন ঘুরপাক খেয়ে গেল।


```