Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জীবনসঙ্গী খোঁজার বিজ্ঞাপনে বিচারপতি অমৃতা সিনহার নাম, ঘটনাটা কী?

নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে অনেক হেভিওয়েট মামলায় বিচারপতি অমৃতা সিনহার একের পর এক নির্দেশ রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। তাঁর সততা, পর্যবেক্ষণ নিয়ে আলোচনাও হয় সোশ্যাল মিডিয়ায়।

জীবনসঙ্গী খোঁজার বিজ্ঞাপনে বিচারপতি অমৃতা সিনহার নাম, ঘটনাটা কী?

বিচারপতি অমৃতা সিনহা

শেষ আপডেট: 2 December 2024 16:29

দ্য ওয়াল ব্যুরো: এযাবৎকালে অনেকেই খুব একটা ঘটকের উপর আস্থা রাখতে পারেন না। জীবনসঙ্গী বেছে নিতে ডিজিট্যাল ইন্ডিয়ার ভরসা যে ডিজিট্যাল মাধ্যমেই থাকবে, এটাই স্বাভাবিক।

নিজের জীবনসঙ্গীকে বেছে নিতে আজকাল তাই অনেকেই ম্যাট্রিমনি সাইটে বিজ্ঞাপন দেন। কিন্তু নজর কেড়েছে কলকাতার একুশ বছরের তরুণীর বিজ্ঞাপন। যিনি পেশায় আবার আইনজীবী। 

ঘটনা হল, আর পাঁচজনের মতো তিনিও বিজ্ঞাপনে নিজের ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরতে নিজের পেশার ওপরই আস্থা রেখেছেন। উচ্চতা, শরীরের গঠন, ইত্যাদি বৈশিষ্ট্যের পাশাপাশি ওই তরুণী যে কাণ্ডটি ঘটিয়েছেন তাতেই খবরে এসেছেন।

তরুণী আইনজীবী তাঁর বিয়ের বিজ্ঞাপনে আলাদা করে যাবতীয় বিশিষ্টের সঙ্গে জুড়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নাম।

তরুণীর কাণ্ড দেখে অনেকেই মনে করছেন বিয়ের মরসুমে তাহলে বুঝি বিচারপতি সিনহার নাম আলাদা করে কোনও গুরুত্ব তৈরি করছে। না হলে খামোখা তাঁর নাম নিয়ে কেন টনাটানি!  

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে অনেক হেভিওয়েট মামলায় বিচারপতি অমৃতা সিনহার একের পর এক নির্দেশ রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। তাঁর সততা, পর্যবেক্ষণ নিয়ে আলোচনাও হয় সোশ্যাল মিডিয়ায়। 

তরুণী আইনজীবী তাঁর প্রোফাইলে নিজের পরিচয়ের সঙ্গে তাঁর মূল্যবোধ ও আদর্শের কথা উল্লেখ করে জানিয়েছেন, যিনি তাঁকে পছন্দ করবেন, তাঁকে তাঁর এই মূল্যবোধকেও গুরুত্ব দিতে হবে। উল্লেখ করেছেন বিচারপতি অমৃতা সিনহার কাছে তিনি ট্রেনি হিসেবে কাজও করেছেন।

অনেকেই মনে করছেন, বিচারপতির কাছে যে তিনি কয়েকদিন কাজ করেছেন, ব্যাপারটা ইচ্ছে করেই উল্লেখ করেছেন ওই আইনজীবী। যাতে তাঁর প্রোফাইলের গুরুত্ব বাড়ে। 

 


```