Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, জানালেন জুনিয়র ডাক্তাররা, তবে দাবি না মিটলে অনশন চলবে

জুনিয়রদের দাবি, আমাদের দাবি নিয়ে হয়তো স্পষ্ট ধারণা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, জানালেন জুনিয়র ডাক্তাররা, তবে দাবি না মিটলে অনশন চলবে

সাংবাদিক বৈঠক অনশনকারী জুনিয়র ডাক্তারদের

শেষ আপডেট: 19 October 2024 17:41

দ্য ওয়াল ব্যুরো: ১০ দফা দাবি না মানলে কোনওভাবেই অনশনের পথ থেকে সরবেন না। শনিবার সাংবাদিক সম্মেলন করে সে কথাই স্পষ্ট করলেন অনশনকারী জুনিয়র ডাক্তাররা।

জুনিয়রদের দাবি, আমাদের দাবি নিয়ে হয়তো স্পষ্ট ধারণা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরাও চাই দ্রুত সমস্যার সমাধান হোক। 

অনশনকারীরা দাবি করেন, তাঁদের অনশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। শনিবার দুপুরে আচমকাই ধর্মতলার অনশন মঞ্চে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। সেখানে পৌঁছে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের ফোনে কথাও বলিয়ে দেন মুখ্যসচিব। এরপরই সোমবার বিকেলে নবান্নে আন্দোলনকারীদের ডেকে পাঠান মমতা। 

সেই প্রসঙ্গে জুনিয়র ডাক্তাররা জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে মনে হল ওঁর কাছে আমাদের ধারণাগুলি হয়তো এখনও স্পষ্ট নয়। এরপরই জুনিয়রদের আশঙ্কা, কেউ কেউ হয়তো মুখ্যমন্ত্রীর কাছে সঠিক খবর পৌঁছে দিচ্ছেন না।

জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, তাঁরাও চান দ্রুত অনশন উঠুক। কিন্তু ১০ দফা দাবি না মানা হলে তা অসম্ভব। অনশনকারীরা বলেন, ‘আমরা আচমকা এমন পদক্ষেপ নিইনি। আমাদের অনশনে বসতে বাধ্য করা হয়েছে। আমরা একদিকে যেমন অভয়ার ন্যায়বিচার চাই, তেমনই রাজ্যে যেন এমন ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করতে হবে সরকারকেই।’ 

তাঁরা এও বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক। এর আগে আমাদের যতবার ডাকা হয়েছে আমরা উপস্থিত থেকেছি। সোমবারের বৈঠকেও আমরা উপস্থিত থাকব। আমরা চাইব দ্রুত সমাধান সূত্র বেরিয়ে আসুক। আমরা এতদিন অভুক্ত থেকেছি, আরও কয়েকটা দিন থাকব। কিন্তু আন্দোলনকে কোনওভাবেই স্তব্ধ করে দেওয়া যাবে না।’


```