Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: টানা আন্দোলনের ফলে অসুস্থ চাকরিহারারা, মাটিতে বসেই ক্যাম্প শুরু জুনিয়র ডাক্তারদের

এসএসসি ভবন চত্বরে ত্রিপল পেতেই ক‍্যাম্প শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। সেখানেই অসুস্থ চাকরিহারাদের চিকিৎসা করা হচ্ছে।

SSC: টানা আন্দোলনের ফলে অসুস্থ চাকরিহারারা, মাটিতে বসেই ক্যাম্প শুরু জুনিয়র ডাক্তারদের

নিজস্ব ছবি

শেষ আপডেট: 22 April 2025 18:26

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাত থেকে এখনও পর্যন্ত এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ ভবনের সামনের রাস্তায় বসে রয়েছেন চাকরিহারারা (Jobless Teachers)। তাঁদের বক্তব্য, দাবি না মানা পর্যন্ত তাঁরা অবস্থান থেকে সরবেন না। কিন্তু টানা প্রায় ২৫ ঘণ্টা পানীয় জল এবং শৌচালয়ের অভাবে শরীর খারাপ হয়ে যাচ্ছে তাঁদের। সকাল থেকে একাধিক চাকরিহারা অসুস্থ হয়ে পড়েছেন। এবার তাঁদের জন্যই ক‍্যাম্প শুরু করলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। 

এসএসসি ভবন চত্বরে ত্রিপল পেতেই ক‍্যাম্প শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। সেখানেই অসুস্থ চাকরিহারাদের চিকিৎসা করা হচ্ছে। আন্দোলনের আঁচ বাড়লে ক‍্যাম্পের দৈর্ঘ্য-প্রস্থ আরও বাড়বে বলে জানানো হয়েছে। মনে করা হচ্ছে, শরীরে জলের অভাব হওয়ায় সমস্যা বাড়ছে চাকরিহারাদের। আসলে শৌচাগারের ব্যবস্থা না থাকায় বেশিরভাগ চাকরিহারা জল কম খাচ্ছেন বা খাচ্ছেনই না। ফলে অসুস্থতার হার বাড়ছে।

এমনিতেই এত গরম, তার মধ্যে জল কম খাওয়ায় শরীর যে খারাপ হবেই তা সাধারণ ব্যাপার, এবং হচ্ছেও তাই। সকালে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে ধর্নারত এক শিক্ষাকর্মী অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে, এসএসসি ভবনের সামনে এক আন্দোলনকারী মাথা ঘুরে পড়ে যান। বিকেলে আবার শাবিনা কিসকুক বলে চাকরিহারা অসুস্থ হয়েছে পড়েন। তাঁকে বিধানননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার দুপুর থেকেই চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন চাকরিহারারা। এসএসসি জানিয়েছিল সন্ধে ৬টা নাগাদ তালিকা প্রকাশ করবে। কিন্তু আদতে তা হয়নি। যে কারণে ভবনের বাইরেই রাতভর অবস্থানে বসেছিলেন বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকরা। রাত পেরিয়ে সকাল হয়ে দুপুর, তারপর বিকেল, নিজেদের দাবিতে অনড় রয়েছেন চাকরিহারারা। শরীর খারাপ হলেও মনোবল শক্ত রয়েছে তাঁদের। 

এদিকে যে মুহূর্তে শরীর খারাপ নিয়ে বিক্ষোভ জারি রেখেছেন চাকরিহারাদের একাংশ সেই মুহূর্তে চাকরিহারাদের প্রতিনিধিদের নিয়ে ফের একবার বৈঠক করছে এসএসসি। জানা গেছে, 'যোগ্যদের' তালিকা সরকারের কাছে দিতে পারে তাঁরা। সেই তালিকাই আগে চাকরিহারাদের দেখানো হবে। চাকরিহারাদের ৬ জনের প্রতিনিধি দলকে ফের বৈঠকের জন্য ডাকা হয়েছে এসএসসি ভবনে। সূত্রের খবর, মঙ্গলবারই 'যোগ্যদের' তালিকা রাজ্য সরকারের কাছে পাঠাতে পারে এসএসসি। কিন্তু সেই তালিকা প্রকাশ্যে আনা হবে না। তবে আন্দোলনরত চাকরিহারাদের প্রতিনিধি দলকে ডেকে সেই তালিকা দেখানো হবে বলে অনুমান করা হচ্ছে।


```