Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে জোর, বৈঠকের আগে একাধিক 'নির্দেশিকা' জুনিয়র ডাক্তারদের

জুনিয়র ডাক্তাররা মূলত হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামোর বিষয়টিতে বেশি জোর দিয়েছেন।

নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে জোর, বৈঠকের আগে একাধিক 'নির্দেশিকা' জুনিয়র ডাক্তারদের

ফাইল ছবি

শেষ আপডেট: 20 October 2024 20:47

দ্য ওয়াল ব্যুরো: সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা নবান্নের বৈঠকে যোগ দেওয়ার আগে মুখ্যসচিবকে ইমেল করে নিজেদের দশ দফা দাবি মনে করিয়েছেন জুনিয়র ডাক্তাররা। পুরনো দশ দফা দাবিতেই জোর দিয়েছেন তাঁরা। পরিষ্কার জানিয়েছেন, মৌখিক নয়, লিখিত আশ্বাসেই উঠবে অনশন। 

শনিবারই অনশনকারীদের ইমেল মারফৎ বেশকিছু শর্ত চাপিয়ে বৈঠকে আসার কথা জানিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। এদিন তার পাল্টা দিয়ে জুনিয়র ডাক্তাররা মূলত হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামোর বিষয়টিতে বেশি জোর দিয়েছেন। পাশাপাশি রাজ্যের তরফে গঠন করা টাস্ক ফোর্সে ১০ জুনিয়র ডাক্তারকে রাখার কথা জানানো হয়েছে। 

এছাড়া রাজ্যের হাসপাতালগুলিতে শূন্যপদে নিয়োগ, রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন নিয়ে নির্দেশিকা জারির কথাও জানানো হয়েছে। টাস্ক ফোর্সের মাসিক বৈঠক এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নিয়েও রাজ্যের তরফে নির্দেশিকা জারির কথা বলা হয়েছে।

মুখ্যসচিবকে পাঠানো জুনিয়র ডাক্তারদের ইমেল

সোমবার জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহার করে ১০ প্রতিনিধিকে নিয়ে নবান্নে যাওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যসচিব। কিন্তু জুনিয়র ডাক্তারদের ইমেলে বিষয়টির উল্লেখই করা হয়নি। রবিবার সঠিক সময়ে বৈঠকে পৌঁছে যাওয়ার কথা জানালেও কতজন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন সে বিষয়ে কিছুই জানানো হয়নি। 

মুখ্যসচিবকে পাঠানো জুনিয়র ডাক্তারদের ইমেল

রবিবার ধর্মতলার অনশন মঞ্চ থেকে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, সোমবার যথাসময়ে আমাদের প্রতিনিধি দল নবান্নে পৌঁছবে। সমস্যার সমাধান না হলে মঙ্গলবার রাজ্যজুড়ে স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার জানিয়েছেন, 'মুখ্যসচিব বলছেন আমাদের দাবি বেশিরভাগ মেনে নেওয়া হয়েছে। কিন্তু কোথায় কোথায় গলদ রয়েছে তা জানিয়েই রবিবার পাল্টা ইমেল পাঠানো হয়েছে।'


```