Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালীঘাটের পর নবান্ন, মুখ্যমন্ত্রীর চা পানের অনুরোধ ফেরালেন জুনিয়র ডাক্তাররা

আর জি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় লাগাতার আন্দোলন করছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। যোগ দিয়েছেন সিনিয়ররাও।

কালীঘাটের পর নবান্ন, মুখ্যমন্ত্রীর চা পানের অনুরোধ ফেরালেন জুনিয়র ডাক্তাররা

ফাইল চিত্র

শেষ আপডেট: 21 October 2024 20:29

দ্য ওয়াল ব্যুরো: কালীঘাটের পর নবান্নতেও মুখ্যমন্ত্রীর চা খাওয়ার অনুরোধ ফেরালেন জুনিয়র ডাক্তাররা। জানিয়ে দিলেন, 'আমাদের ১৭ জন অনশনে আছেন।'

আর জি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় লাগাতার আন্দোলন করছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। যোগ দিয়েছেন সিনিয়ররাও। পরিস্থিতি সামলাতে সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ স্বাস্থ্যভবনে আন্দোলনকারীদের ধর্না মঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে বৈঠকে যোগ দেওয়ার আবেদন জানান। 

সেই মতো একাধিক চিঠি ও মেল চালাচালির পর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে যান জুনিয়র ডাক্তাররা। কিন্তু বৈঠকরে লাইভ স্ট্রিমিং নিয়ে সমস্যা থাকায় বৈঠক সেদিন ভেস্তে যায়। বাড়ির সামনে মুখ্যমন্ত্রী ওইদিন সকলকে বাড়িতে গিয়ে চা খাওয়ার আবেদন জানান। কিন্তু চায়ের অনুরোধ সেদিন রাখেননি কেউ। 

সেই ঘটনারই পুনরাবৃত্তি হল সোমবার। শনিবারের কথা মতো নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে যান অনশনরত জুনিয়র ডাক্তাররা। বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী বলেন, 'তোমরা কি চা খাবে?' কিছুক্ষণ থেমে আবার বলেন, 'চায়েও না?' এর পরিপ্রেক্ষিতে তাঁকে এক জুনিয়র ডাক্তার জানিয়ে দেন, 'না, ম্যাডাম। ঠিক আছে।' অন্য আরেকজন পাশ থেকে বলেন, 'ম্যাডাম আমাদের ১৭ জন অনশনে আছে।' 

এরপরই মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের উদ্দেশে বলেন, 'তোমরা তো তোমাদের খাওয়া দাওয়া করছ। যারা অনশন করছে, তাদের তো খেতে বলছি না। যারা করছো না, তাদের বলছি আমি।' যদিও এরপরও মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখেননি ডাক্তাররা। শেষে তিনি জানিয়ে দেন, 'যারা চা খাবে, তাদের দিও।'


```