Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরজি করের প্রতিবাদে জহরের ইস্তফা, কী বলছেন জুনিয়র ডাক্তাররা?

প্রশাসনের ভেতরে থেকেই এর প্রতিবাদ করতে পারতেন।

আরজি করের প্রতিবাদে জহরের ইস্তফা, কী বলছেন জুনিয়র ডাক্তাররা?

আন্দোলনকারী চিকিৎসক কিঞ্জল নন্দ

শেষ আপডেট: 8 September 2024 14:46

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের সাংসদ পদ ছাড়ার ঘোষণা করেছেন জহর সরকার। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে রাজনীতি থেকে সম্পূর্ণ ভাবে বিদায় নেওয়ার কথাও বলেছেন। জহরের এই সিদ্ধান্তকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখছেন আন্দোলনরত চিকিৎসকরা।

তৃণমূল সাংসদের ইস্তফার খবর পেতেই সংবাদমাধ্যমকে আরজি করের আন্দোলনরত ডাক্তার কিঞ্জল নন্দ জানান, 'আমার যে দাবিগুলো করেছি সেগুলো কার কাছে করেছি, যাঁরা প্রশাসনের মাথায় আছেন। তাঁরা দায়িত্ব নিতে পারছেন কি পারছেন না, সেটা গুরুত্বপূর্ণ।' 

আন্দোলনকারীদের প্রতিনিধি কিঞ্জল মনে করেন, তাঁরা যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করছেন, যে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করছেন সেটা যদি ঠিক মনে হয় তাহলে দলের, প্রশাসনের ভেতরে থেকেই এর প্রতিবাদ করতে পারতেন। তিনি বলেন, 'আমার মনে হয় সব জায়গা থেকে এমন প্রতিবাদ আসা উচিত।' 

আজ সকালেই আরজি কর ঘটনা নিয়ে সরকারের পদক্ষেপে একাধিক অসন্তোষের কারণ ব্যাখ্যা করে রাজনীতি ও তৃণমূলের সাংসদ পদ ছেড়েছেন।

জহর যতটা না পুলিশ প্রশাসনের সমালোচনায় মুখ খুলেছিলেন, তার চেয়ে বেশি মুখর ছিলেন সুখেন্দুশেখর রায়। 


```