Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

জুনিয়র ডাক্তাররা অনেক তথ্য দিয়েছেন, সে সব নিয়ে সিবিআই দফতরে কুণাল ঘোষ

সোমবার সকালে আচমকাই সিবিআই দফতরে হাজির হলেন কুণাল ঘোষ।

জুনিয়র ডাক্তাররা অনেক তথ্য দিয়েছেন, সে সব নিয়ে সিবিআই দফতরে কুণাল ঘোষ

কুণাল ঘোষ

শেষ আপডেট: 19 August 2024 12:01

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে আচমকাই সিবিআই দফতরে হাজির হলেন কুণাল ঘোষ। তাঁর দাবি, আরজি কর হাসপাতালের বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার ও ইন্টার্নের তরফে বেশ কিছু তথ্য তিনি পেয়েছেন। সে গুলি সরাসরি সিবিআই আধিকারিকদের হাতে তুলে দিতে চান। তিনি জানান, অন্য একটি কাজে আসছিলেন। একই সঙ্গে এই কাজটিও সেরে যেতে চান।

এদিন কুণাল ঘোষ বলেন, "আরজি কর হাসপাতালের বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার আমার সঙ্গে দেখা করেছেন। তাঁদের সঙ্গে ওই হাসপাতালের মর্মান্তিক ঘটনার কোনও যোগ নেই। কিন্তু ভিতরে থাকায় বেশ কিছু জিনিস তাঁরা জেনেছেন। কিছু অনুমানও আছে তাঁদের। এই সমস্ত জুনিয়র ডাক্তারদের কখনই সিবিআই ডাকবে না। তাই তারা সে সব জানাতেও পারবেন না। আমি এই তথ্যগুলিই সিবিআই আধিকারিকদের হাতে তুলে দিতে চাই। ওরা নিলে নেবে।"

এখানেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, নথি নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে কেন যোগাযোগ করেননি তিনি? উত্তরে কুণাল বলেন, ‘‘বিষয়টি যে হেতু এখন কলকাতা পুলিশের হাতে নেই, তাই আমি তাঁদের হাতে এই তথ্য তুলে দিইনি। সিবিআই তদন্ত করছে। তাই তাঁদের হাতে দিতে এসেছি। কলকাতা পুলিশ তদন্ত যখন তদন্ত করছিল, তখন আমার কাছে এই সমস্ত তথ্য ছিল না। এগুলি পেয়ে আমার মনে হয়েছে, এতে যথেষ্ট তথ্য রয়েছে। তা সত্য না মিথ্যা, আমি যাচাই করিনি। সরাসরি সিবিআই আধিকারিকদের হাতেই তুলে দিতে চাই। এইসব তথ্য সিবিআইয়ের কাজে লাগলে, তাঁরা সেই জুনিয়র ডাক্তারদের  সঙ্গে যোগাযোগ করতে পারে।’’


```