Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

কেউ অভুক্ত থাকবে না, নিজেদের জন্য আসা খাবার বিলি করছেন জুনিয়র ডাক্তাররা

কখনও মিছিল, কখনও মানববন্ধন করা হচ্ছে, কখনও লালবাজার তো কখনও স্বাস্থ্যভবন অভিযান হচ্ছে।

কেউ অভুক্ত থাকবে না, নিজেদের জন্য আসা খাবার বিলি করছেন জুনিয়র ডাক্তাররা

পথ শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে খাবার - নিজস্ব ছবি

শেষ আপডেট: 11 September 2024 23:57

প্রীতি সাহা

আরজি কর কাণ্ডের বিরোধিতায় লাগাতার আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। নৃশংস ঘটনার এক মাস অতিক্রান্ত, কিন্তু এখনও বিচার হয়নি। তাই প্রতিবাদীরা পথেই রয়েছেন। কখনও মিছিল, কখনও মানববন্ধন করা হচ্ছে, কখনও লালবাজার তো কখনও স্বাস্থ্যভবন অভিযান হচ্ছে। শহরের রাজপথটাই এখন ঘর হয়ে গেছে আন্দোলনকারীদের কাছে। 

হলফ করা বলা যায় এই অবস্থার মধ্যে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু যেটা নিয়ে সমস্যা হচ্ছে না তা হল খাবার। কারণ আমজনতাই তাঁদের খাবারের দায়িত্ব নিয়ে নিয়েছে। যেসব জায়গায় জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, অবস্থানে আছেন সেখানে কোনও না কোনও জায়গা থেকে খাবার চলেই আসছে। কেউ আনছেন কলা-পাউরুটি, কেউ কেক, বিস্কিট, কেউ আবার জল বা অন্যান্য পানীয়। একটাই লক্ষ্য, আন্দোলন যাতে কোনওভাবে থেমে না যায়। 

অতিরিক্ত পরিমাণ খাবার চলে আসার ফলে অন্য সমস্যা হচ্ছে। তা নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। সেই কারণে জুনিয়র ডাক্তাররা আবারও মানবিকতার পরিচয় দিয়েছেন। যে খাবার বেশি বলে মনে হচ্ছে বা নষ্ট হওয়ার সম্ভাবনা বলে তাঁরা মনে করছেন, তা ছোট ছোট পথশিশুদের বিলি করে দিচ্ছেন। 

এছাড়াও স্বাস্থ্যভবন এলাকার বেশ কিছু এনজিও-র সঙ্গেও যোগাযোগ করে তাঁদের বাড়তি খাবার পাঠিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। পথে নেমে আন্দোলন চালিয়ে যাওয়ার মধ্যেও নিজেদের মানবসেবার ধর্ম ভোলেননি ডাক্তাররা। এই বিষয়টিই ছুঁয়ে গেছে সাধারণ মানুষকে। 

বুধবারই নবান্নে বৈঠকে বসার কথা ছিল জুনিয়র ডাক্তারদের। কিন্তু তাঁদের শর্ত মানা হয়নি বলে সেই বৈঠকে তাঁরা যাননি। যদিও আলোচনায় যে তাঁরা রাজি সেই বার্তা দেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তারদের সাফ কথা, দাবি মানা হলেই তাঁরা কাজে ফিরবেন। আর নবান্ন হোক বা স্বাস্থ্যভবন, যেখানেই বৈঠক হোক, আলোচনায় 'অভিভাবক' হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি চেয়েছেন তাঁরা। 


```