Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সত্যি বলে সত্যিই কিছু নেই', সঞ্জয়ের সাজা শুনে হতাশ আন্দোলনকারী জুনিয়র ডাক্তার কিঞ্জল

প্রথম থেকে দোষীদের সর্বোচ্চ সাজা চেয়ে এসেছেন সাধারণ মানুষ। কর্মবিরতি, অবস্থান বিক্ষোভ, অনশন করেছেন জুনিয়র ডাক্তাররা। এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন, সেই জুনিয়র ডাক্তারদের মধ্যে অন্যতম মুখ কিঞ্জল নন্দ।

'সত্যি বলে সত্যিই কিছু নেই', সঞ্জয়ের সাজা শুনে হতাশ আন্দোলনকারী জুনিয়র ডাক্তার কিঞ্জল

শেষ আপডেট: 20 January 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: আজ বিকেল পৌনে তিনটে নাগাদ আরজি কর মামলায় যখন সাজা ঘোষণা (RG Kar Case Verdict) করছেন বিচারপতি অনির্বাণ দাস, তখন বাইরে রাস্তায় তুমুল স্লোগান উঠছে—ধর্ষকের ফাঁসি চাই। কিন্তু রায় ঘোষণা করতে গিয়ে বিচারক অনির্বাণ দাস জানালেন, সঞ্জয় রায়য়ের অপরাধ 'বিরলতম' নয়। তাকে আমৃত্যু কারাদণ্ড দিচ্ছে আদালত।

দোষীর শাস্তির দাবিতে প্রথম থেকে সর্বোচ্চ সাজা চেয়ে এসেছেন সাধারণ মানুষ। কর্মবিরতি, অবস্থান বিক্ষোভ, অনশন করেছেন জুনিয়র ডাক্তাররা। এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন, সেই জুনিয়র ডাক্তারদের মধ্যে অন্যতম মুখ কিঞ্জল নন্দ। আজ শিয়ালদহে দোষী সাব্যস্ত সঞ্জয়কে সাজা শোনানোর পরই হতাশ হয়ে পড়েছেন তিনি। 

নিজের ফেসবুক প্রোফাইলে ডাক্তার-অভিনেতা কিঞ্জল লিখলেন, 'হতাশ লাগছে তো? লাগুক, হতাশ হওয়াটা দরকার... কারণ সত্যি বলে সত্যিই কিছু নেই।' আর এই পোস্টের পরপরই চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বলছেন, 'বৃহত্তর বৃত্ত, প্রেডিকশন মিলে গেছে। নেক্সট সঞ্জয় রায় জেলে আত্মঘাতী হবে', 'অবাক হওয়ার কিছু নেই, এমনটাই হওয়ার ছিল। বরং না হলে অবাক হতাম।'

গত বছরের ৯ অগস্ট। কলকাতার আরজি কর হাসপাতালের (RG Kar Rape and Murder Case) নারকীয় ঘটনাটি প্রকাশ্যে এসেছিল। ধর্ষণ করে খুন করা হয়েছিল হাসপাতালেরই তরুণী চিকিৎসককে। আদালতের নির্দেশে তদন্তভার গ্রহণ করেছিল সিবিআই।

সিবিআই প্রথম থেকেই অভিষুক্ত সিভিক ভলেন্টিয়ারের ফাঁসির আবেদন করেছিল। চার্জশিটেও তাঁকে একা দোষী হিসেবে দাবি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ) ধারা, ৬৬ ধারা (ধর্ষণের এমন আঘাত করা, যে কারণে মৃত্যু হতে পারে) এবং ১০৩ (১) ধারায় (খুন) তথ্য প্রমাণ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে বিরলতম অপরাধ নয় এই যুক্তিতে সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।


```