Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবার মেট্রোর সামনে ঝাঁপ! আত্মঘাতী তরুণ, এক ঘণ্টা বন্ধ রইল পরিষেবা

ফের ব্যস্ত সময়ে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী।

আবার মেট্রোর সামনে ঝাঁপ! আত্মঘাতী তরুণ, এক ঘণ্টা বন্ধ রইল পরিষেবা

ফাইল ছবি।

শেষ আপডেট: 10 February 2025 22:08

দ্য ওয়াল ব্যুরো: ফের ব্যস্ত সময়ে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যাত্রী। ঘটনার জেরে রাত ৮টা থেকে টানা প্রায় এক ঘণ্টা ময়দান থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ ছিল। পরে পরিষেবা স্বাভাবিক করা হয়।

জানা যাচ্ছে, এদিন ৮টার কিছু আগে ঘটনাটি ঘটে এসপ্ল্যানেড স্টেশনে। আচমকা এক তরুণ মেট্রোর সামনে ঝাঁপ দেন। তাঁকে উদ্ধারে ইতিমধ্যে তৃতীয় লাইনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে  ময়দান থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ঘটনার জেরে ফের সমস্যায় পড়েন অফিস ফেরত যাত্রীরা। অনেক যাত্রীকেই মেট্রো থেকে বেরিয়ে বাসে করে গন্তব্যে ফিরতে দেখা যায়। তবে ময়দান থেকে কবি সুভাষ এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছিল। 

তবে চেষ্টা করেও ওই তরুণকে বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত তরুণের পকেটে থাকা আই কার্ড থেকে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত তরুণের নাম কার্তিক দাস (২৯)।

বস্তুত, মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার ঘটনা আগেও ঘটেছে। বছরের শুরুতেই কবি নজরুল স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। বার বার এই ধরনের ঘটনা ঘটায় মেট্রো কর্তৃপক্ষর ভূমিকা নিয়েও এদিন ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা। তাঁদের কথায়, মেট্রোয় ঝাঁপ দেওয়ার ঘটনা যেন প্রতিমাসের স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সব জেনেও কেন প্রতিরোধের ব্যবস্থা করছে না মেট্রো কর্তৃপক্ষ।

তবে পাল্টা হিসেবে মেট্রো কর্তৃপক্ষর বক্তব্য, যাত্রী পরিষেবা উন্নত করতে সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে কালীঘাট স্টেশনের একাংশে গার্ডরেলও বসানো হয়েছে। বাকি জায়গাতেও সময়ের সঙ্গে সঙ্গে তা করা হবে। মেট্রো কর্তৃপক্ষর মতে, এ ব্যাপারে যাত্রীদেরও আরও সচেতন হতে হবে। সবটা নিয়ম করে বন্ধ করা সম্ভব নয়।


```