Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বাস্থ্যভবন অভিযানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা

আরজি কর কাণ্ডের আন্দোলনে যুক্ত থাকার কারণে দুই চিকিৎসককে প্রতিহিংসায় বদলি করে দেওয়ারও অভিযোগ সিনিয়র চিকিৎসকদের।

স্বাস্থ্যভবন অভিযানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা

পুলিশের সঙ্গে বচসা সিনিয়র ডাক্তারদের

শেষ আপডেট: 18 November 2024 16:17

দ্য ওয়াল ব্যুরো: সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার। থ্রেট কালচারের অভিযোগে স্বাস্থ্য ভবন অভিযান করেন সিনিয়র চিকিৎসকরা। ২ মাসের জন্য স্বাস্থ্যভবন চত্বরে ১৬৩ ধারা জারি রয়েছে। পুলিশ ঢুকতে বাধা দেওয়ায় চিকিৎসকদের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি হয়। আরজি কর কাণ্ডের আন্দোলনে যুক্ত থাকার কারণে দুই চিকিৎসককে প্রতিহিংসায় বদলি করে দেওয়ারও অভিযোগ সিনিয়র চিকিৎসকদের।

সিনিয়র চিকিৎসকদের বক্তব্য, 'আমাদের দাবি নির্দিষ্ট। এরকম পশ্চিম বাংলায় থ্রেট কালচারের বিরুদ্ধে একটা জনজাগরণ চলছে, সেই জনজাগরণে উৎসবের পর থেকে ভাঁটা দেখা দিয়েছে। সেই সময় মনে করেছে আন্দোলন থেমে গিয়েছে। তাই নতুন করে সরকার তার দাত-নখ বার করেছে। তার প্রথম প্রমাণ জলপাইগুড়িতে দু'জন বর্ষীয়ান চিকিৎসককে বদলি করে দেওয়া হয়েছে। জেলা হাসপাতাল থেকে গ্রামীণ হাসপাতালে এই বদলিকে আমরা থ্রেট কালচারের প্রত্যাবর্তন বলেই দেখছি।'

তাঁরা আরও বলেন, 'আমরা ওই দুই চিকিৎসককে ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের সঙ্গে দেখা করে কথা বলতে বলেছিলাম। সেই মতো তাঁর সঙ্গে কথা বলতে গেলে উনি কুকুরের মতো ব্যবহার করেন। ঘর থেকে বের করে দেন।' 

ওই দুই সিনিয়র চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ জানিয়েই সোমবার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস স্বাস্থ্যভবন অভিযান করেন। সেখানে ১৬৩ ধারা জারি থাকায় পুলিশ ঢুকতে বাধা দেয়। তাতেই বচসা ও ধস্তাধস্তি শুরু হয় স্বাস্থ্যভবন চত্বরে।  


```