Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবুঘাট পর্যন্ত লম্বা লাইন, ইনহেলার, ওষুধ বাইরে রেখেই নেতাজি ইন্ডোরে ঢুকতে হল চাকরিহারাদের

নেতাজি ইন্ডোরে ঢুকতে লাইন চলে গিয়েছে বাবুঘাট পর্যন্ত। বেলা যত বাড়ছে, রোদের তেজও তত কড়া হচ্ছে। মমতার সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আশায় চাকরিহারারা।

বাবুঘাট পর্যন্ত লম্বা লাইন, ইনহেলার, ওষুধ বাইরে রেখেই নেতাজি ইন্ডোরে ঢুকতে হল চাকরিহারাদের

কড়া নিরাপত্তা নেতাজি ইন্ডোরে

শেষ আপডেট: 7 April 2025 14:56

দ্য ওয়াল ব্যুরো: নেতাজি ইন্ডোরে ঢুকতে লাইন চলে গিয়েছে বাবুঘাট পর্যন্ত। বেলা যত বাড়ছে, রোদের তেজও তত কড়া হচ্ছে। মমতার সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আশায় চাকরিহারারা। ধীরে ধীরে 'পাস' দেখে তাঁদের এক নম্বর গেট দিয়ে ভিতরে ঢোকানো হচ্ছে। কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে গোটা চত্বর। মোতায়েন করা হয়েছে র‍্যাফ ও কাঁদানে গ্যাস। নেতাজি ইন্ডোরের ভিতরেও যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সে কারণে মেটাল ডিটেকটর দিয়ে স্ক্যান করে চাকরিহারাদের ঢকানো হচ্ছে। এমনকি ইনহেলার পর্যন্ত ভিতরে নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না।

বস্তুত, দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৩৫ জনের। এমন পরিস্থিতিতে বঞ্চিতদের আশাহত হতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পাশে থাকার বার্তা দিয়ে সোমবার বেলা সওয়া ১২টা নাগাদ নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের একাংশের সঙ্গে বৈঠক করতে চলেছেন তিনি। 

টাকার বিনিময়ে পাস বিক্রির অভিযোগে সকাল থেকেই উত্তেজনা বাড়ছিল নেতাজি ইনডোরে (Netaji Indoor Stadium-SSC 2016)। পুলিশের সঙ্গে বচসা থেকে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন একাংশ চাকরিপ্রার্থী। বেলা ১১ টা নাগাদ ফির সংঘর্ষে জড়িয়ে চাকরিপ্রার্থীরা। দুপক্ষের মধ্যে রীতিমতো খন্ডযুদ্ধ বেঁধে যায়। ঘটনাস্থলে উপস্থিত থাকা বিশাল পুলিশ বাহিনী সঙ্গে সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করে।

চাকরিপ্রার্থীদের একাংশের হুশিয়ারি, বৈঠকে একজনও অযোগ্য প্রার্থী থাকলে তাঁরা বাধ্য হবেন বৈঠক ভেস্তে দিতে। গোটা ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই উত্তেজনার পরিবেশ বাড়ছে। এলাকায় বাড়ানো হচ্ছে পুলিশি নিরাপত্তাও। ঘটনাস্থলে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি বলেন, "অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। যাদের পাস আছে তাদের পাস চেক করেই ভেতরে ঢোকানো হচ্ছে। যাদের পাস নেই, তাদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

সুপ্রিম কোর্টের রায়কে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে চাকরিহারাদের অবস্থান কী হয়, মুখ্যমন্ত্রীই বা কী বার্তা দেন, সে দিকেই রয়েছে সকলের নজর।


```