Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চেয়ারম্যানকে না পেলে এসএসসি ভবনে ধরনার হুঁশিয়ারি চাকরিহারাদের! অধিকার ছিনিয়ে নিতে লড়াই

মঙ্গলবার দুপুর নাগাদ এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এবং নিজেদের দাবি দাওয়া জানাতে রওনা হয়েছিল চাকরিহারারা।

চেয়ারম্যানকে না পেলে এসএসসি ভবনে ধরনার হুঁশিয়ারি চাকরিহারাদের! অধিকার ছিনিয়ে নিতে লড়াই

নিজস্ব ছবি

শেষ আপডেট: 9 April 2025 12:09

দ্য ওয়াল ব্যুরো: দেখা হয়নি মঙ্গলবার, বুধের সকালে ফের এসএসসি ভবনের উদ্দেশে হাঁটা লাগালেন চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মচারিরা। আজও সঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি থাকবেন বলে জানাচ্ছেন তাঁরা। আপাতত তিনিই এই চাকরিহারা মানুষজনের পথপ্রদর্শক!

মঙ্গলবার দুপুর নাগাদ এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এবং নিজেদের দাবি দাওয়া জানাতে রওনা হয়েছিল চাকরিহারারা। তাঁদের দাবি, যে ২৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ২০১৬ সালে, তার মিরর ইমেজ হার্ড ডিস্কে রয়েছে। সেই তথ্য প্রকাশ করুক স্কুল সার্ভিস কমিশন। শুধুমাত্র তা হলেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা সম্ভব। কিন্তু গতকাল চেয়ারম্যানের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়নি।

আজ তাই ফের চেয়ায়ম্যানের সঙ্গে দেখা করতে এসএসসি ভবনের উদ্দেশে যাচ্ছেন তাঁরা। সঙ্গে সেই অভিজিৎ গাঙ্গুলি। এনিয়ে এক চাকরিহারা বলেন, 'সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মানে আমাদের চাকরি নেই। রিভিউ পিটিশন দাখিল করার জন্য ৩০ দিন হাতে রয়েছে। তার মধ্যে আমরা তথ্য জোগার করে সে কাজ করতে চাই।'

আর আজও যদি দেখা না হয়! চাকরিাহারা এক শিক্ষকের হুঁশিয়ারি, ধরনায় বসবেন এসএসসি ভবনের সামনে। শুরু করতে পারেন অনশনও।

এনিয়ে সোনা সাহা নামের এক শিক্ষিকা বলেন, 'আমাদের চাকরিটা আর নেই। এটা বাস্তব। উপযুক্ত প্রমাণ সহ যেতে হবে, তাই প্রমাণ চাই। অভিজিৎ বাবুর ওপর তো ভরসা রাখছি। উনি বিপদে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের সঙ্গে কো-অপারেট করেছেন। ভরসা তো রাখবই। এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা হওয়া দরকার। দেখা না হলে ধরনায় বসতেই হবে।'

তিনি অভিজিৎ বাবুকে পথপ্রদর্শক বলে সম্মান জানান। শেষে উল্লেখ করেন, উনি (অভিজিৎ গাঙ্গুলি) যেভাবে বলবেন, আমরা এগোব।


```