Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: যোগ্য-অযোগ্য পৃথক তালিকা প্রকাশের অপেক্ষা, করুণাময়ীতে ভিড় জমাচ্ছেন চাকরিহারারা

১২টা থেকে শুরু হবে মিছিল। ইতিমধ্যেই করুণাময়ী বাস স্ট্যান্ডে জমায়েত শুরু হয়ে গিয়েছে। একে একে ভিড় জমাচ্ছেন চাকরিহারারা। হাতে প্ল্যাকার্ড, পোস্টার।

SSC: যোগ্য-অযোগ্য পৃথক তালিকা প্রকাশের অপেক্ষা, করুণাময়ীতে ভিড় জমাচ্ছেন চাকরিহারারা

ভিড় জমাচ্ছেন চাকরিহারারা

শেষ আপডেট: 21 April 2025 12:12

দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশন (SSC) আজ যোগ্য-অযোগ্যদের আলাদা তালিকা প্রকাশ করতে পারে। সূত্রের খবর শিক্ষা দফতরও এমন একটা ইঙ্গিত দিয়ে রেখেছে। অন্যদিকে, আজই পৃথক তালিকা প্রকাশের দাবিতে পূর্ব পরিকল্পনা মতো সল্টলেকের এসএসসি ভবন অভিযান করতে চলেছেন 'যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। ১২টা থেকে শুরু হবে মিছিল। ইতিমধ্যেই করুণাময়ী বাস স্ট্যান্ডে জমায়েত শুরু হয়ে গিয়েছে। একে একে ভিড় জমাচ্ছেন চাকরিহারারা। হাতে প্ল্যাকার্ড, পোস্টার।

এসএসসি কমিশনের তরফে এখনও পরিষ্কার করে কিছু জানানো হয়নি। তবু কমিশনকে চাপে রাখতে এদিন এসএসসি দফতরে সামনে অবস্থান-মিছিলের ডাক দিয়েছেন অধিকার মঞ্চ। এসএসসি সূত্রে খবর এদিন সন্ধে ৬টা নাগাদ তালিকা প্রকাশ করা হতে পারে।

গত ১১ এপ্রিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনকারী চাকরিহারারা। সেখানে শিক্ষামন্ত্রী তাঁদের ভরসা দিয়ে জানিয়েছিলেন, এক থেকে দেড় সপ্তাহের মধ্যে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। সেই হিসেবে ২১ এপ্রিলের দিকে তাকিয়ে সব মহল। 

আজ সোমবার নবান্ন অভিযানেরও ডাকও দিয়েছিল ছাত্র সমাজ এবং শিক্ষকদের সংগঠন। তবে সরকারের সঙ্গে কয়েক প্রস্থ আলোচনায় খানিকটা আশার আলো তৈরি হয়েছে চাকরিহারাদের একাংশের মধ্যে। যে কারণে আপাতত অভিযান স্থগিত রেখেছেন তাঁরা।

দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যার জন্য ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি গেছে। এঁদের মধ্যে 'চিহ্নিত অযোগ্য' রয়েছেন প্রায় হাজার আটেক শিক্ষক। চাকরি বাতিলের পাশাপাশি তাঁদের বেতনও ফেরত দিতে বলা হয়েছে। যদিও সেই প্রক্রিয়া সরকারের তরফে এখনও শুরু করা হয়নি। যে কারণে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও হয়েছে। এখন দেখার আজ কমিশনের তরফে যোগ্য অযোগ্য পৃথক তালিকা প্রকাশ হলে সেই প্রক্রিয়া রাজ্যের তরফে শুরু হয় কিনা। 


```