Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: আরও দু'-তিন দিন সময় চাইছে কমিশন, এসএসসি ভবন থেকে বেরিয়ে বললেন শিক্ষকদের প্রতিনিধিরা

চাকরিহারাদের ১৩ জনের প্রতিনিধি দল এসএসসি ভবন থেকে বাইরে বেরিয়ে এসে জানান, কমিশন ঝাড়াই-বাছাইয়ের জন্য আরও ২-৩ দিন সময় চেয়েছে।

SSC: আরও দু'-তিন দিন সময় চাইছে কমিশন, এসএসসি ভবন থেকে বেরিয়ে বললেন শিক্ষকদের প্রতিনিধিরা

অবস্থানে চাকরিহারারা

শেষ আপডেট: 21 April 2025 21:02

দ্য ওয়াল ব্যুরো: কথা ছিল সন্ধ্যা ৬টায় 'যোগ্যদের' তালিকা বেরোবে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও তালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। বরং আচার্য সদনের ভিতর থেকে খবর আসে, থার্ড কাউন্সেলিং পর্যন্ত যাঁরা রয়েছেন তাঁদের বৈধ বলে ধরা হচ্ছে। যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়ায় এসএসসি (SSC Job Deprived) ভবনের বাইরে।

চাতক পাখির মতো সকাল থেকে তালিকার অপেক্ষায় বসে থাকা চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা শেষে জানতে পারে যোগ্য-অযোগ্য বাছাই বিশ বাঁও জলে। চাকরিহারাদের ১৩ জনের প্রতিনিধি দল এসএসসি ভবন থেকে বাইরে বেরিয়ে এসে জানান, কমিশন ঝাড়াই-বাছাইয়ের জন্য আরও ২-৩ দিন সময় চেয়েছে।

গত ১১ এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং এসএসসি (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকের পর জানা গিয়েছিল, আইনি পরামর্শ নিয়ে দেড় সপ্তাহের মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনতে পারে এসএসসি। সেই হিসেব মোতাবেক ২১ এপ্রিল অর্থাৎ আজ পৃথক তালিকা প্রকাশ করার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। কিন্তু তা তো হলই না উল্টে আরও বিতর্ক তৈরি হল যখন শোনা গেল থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ বলে ধরা হয়েছে। 

ঘটনা হল, শিক্ষক নিয়োগের সময় ১৫টিরও বেশি কাউন্সেলিং বা ইন্টারভিউ হয়েছিল। এ ভাবে ২০১৬ সালে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ হয়। তাঁদের মধ্যে চাকরিহারা 'যোগ্য' শিক্ষকেরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেন,  ওই ১২টি কাউন্সেলিংয়ে যাঁরা ছিলেন, সবগুলি থেকে এক জন করে প্রতিনিধি যাবেন এসএসসি চেয়ারম্যানের কাছে।

শেষ পর্যন্ত মোট ১৩ জনের প্রতিনিধি বৈঠক করতে যান এসএসসি ভবনে। তবে বৈঠকের কিছু ক্ষণ পরে শুরু গন্ডগোল। কারণ আচার্য সদনের ভিতর থেকে খুর আসে মোট তিনটে কাউন্সেলিং পর্যন্ত তালিকা দেবে এসএসসি। এই নিয়ে শুরু হয় বিক্ষোভ। চাকরিহারারা স্পষ্ট করে জানিয়ে দেন, যতক্ষণ না তালিকা প্রকাশ হবে, ততক্ষণ শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যানকে বেরোতে দেওয়া হবে না। 


```