Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেয়াদ শেষের আগেই যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্যকে সরানো হল, নেপথ্যে কোন কারণ

ভাস্কর গুপ্তের 'প্রফেসরশিপ'-এর মেয়াদ শেষ হওয়ার কথা ৩১ মার্চ। তার আগেই ভাস্কর গুপ্তকে অব্যাহতি দেওয়া হল।

মেয়াদ শেষের আগেই যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্যকে সরানো হল, নেপথ্যে কোন কারণ

শেষ আপডেট: 28 March 2025 12:28

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তের (Bhaskar Gupta) মেয়াদ শেষের আগেই তাঁকে অব্যাহতি দিল রাজভবন (Raj Bhavan)। চিঠি দিয়ে উল্লেখ করে হয়েছে এই মুহূর্ত থেকে তিনি আর যাদবপুরের দায়িত্বে থাকছেন না। 

ভাস্কর গুপ্তের 'প্রফেসরশিপ'-এর মেয়াদ শেষ হওয়ার কথা ৩১ মার্চ। তার আগেই ভাস্কর গুপ্তকে অব্যাহতি দেওয়া হল। ক'দিন আগেই আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়ে মেয়াদ শেষের আগে স্থায়ী উপাচার্য পদে নিয়োগ চেয়ে চিঠি পাঠানো হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠন 'জুটা' সেই চিঠিতে উল্লেখ করে যে, স্থায়ী উপাচার্য নিয়োগ না করা হলে বিশ্ববিদ্যালয়ে আইনি অচলাবস্থা তৈরি হতে পারে। 

গত বছর এপ্রিল মাসে রাজভবন থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ভাস্কর গুপ্তকে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করেন সিভি আনন্দ বোস। তাঁর নিয়োগের সময় একজন অধ্যাপক হিসাবেই উপাচার্যপদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।

সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে রাজ্যপাল ইতিপূর্বেই রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন। বাকি আরও ১৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ এখনও থমকে রয়েছে। যার মধ্যে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও।

এখন দেখার, এই কয়েক দিনে সরকার এবং রাজভবন বিশ্ববিদ্যালয় নিয়ে কী সিদ্ধান্ত নেয়। কাকেই বা স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্বভার দেওয়া হয়। সে দিকেই তাকিয়ে শিক্ষকমহল।


```