আবার শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। ক্যাম্পাসের ঝিলপাড় থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার ছাত্রী (Student Death)। পরে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা (JU Student Death) করেন চিকিৎসকরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়
শেষ আপডেট: 12 September 2025 00:07
দ্য ওয়াল ব্যুরো: আবার শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। ক্যাম্পাসের ঝিলপাড় থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার ছাত্রী (Student Death)। পরে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা (JU Student Death) করেন চিকিৎসকরা।
সূত্রের খবর এসএফআইয়ের কোনও এক অনুষ্ঠান চলছিল ক্যাম্পাসে। রাত সাড়ে দশটা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনের ঝিলপাড়ে অচৈতন্য অবস্থায় এক ছাত্রীকে পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর বাকি ছাত্র-ছাত্রীরা গিয়ে তাঁকে উদ্ধার করেন। অ্যাম্বুলেন্সে খবর দেন। কিন্তু, সামনের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বিশ্ববিদ্যালয়ের তৃতীয়বর্ষের ইংরেজি বিভাগের ওই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
বছর তিনেক আগের এক অগস্টে এই যাদবপুরের মেইন হস্টেলে মৃত্যু হয়েছিল বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার। অভিযোগ, মেন হস্টেলের তিনতলার বারান্দা থেকে তিনি পড়ে গিয়েছিলেন র্যাগিংয়ের কারণে। তার পর ওই হস্টেল থেকে প্রথম বর্ষের সকল ছাত্রকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের ভিতরে তাঁদের থাকার বন্দোবস্ত করা হয়েছিল।
প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর পৃথক ভাবে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় ওই ঘটনার তদন্ত করেছিল। পুলিশ গ্রেফতার করে ছ’জন বর্তমান এবং ছ’জন প্রাক্তন ছাত্রকে। প্রত্যেকেই এখন বিচারবিভাগীয় হেফাজতে আছেন। এ ছাড়া, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৃথক তদন্তে ওই ঘটনায় ৩০ জনেরও বেশি সিনিয়র ছাত্রের যোগ পেয়েছিলেন। তাঁদের হস্টেলে নিষিদ্ধ করে দেওয়া হয়। একটি সিমেস্টারের জন্য তাঁদের সাসপেন্ডও করা হয়েছিল। এই ছাত্রদের মধ্যে কয়েক জন আবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই আতঙ্ক কাটতে না কাটতেই ছাত্রী রহস্য মৃত্যু।