Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরাখণ্ডের হোটেলের ঘর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রক্তাক্ত দেহ উদ্ধার

উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এমন অনেক খবর আসে। খাদে বাস পড়ে যাওয়া, ট্রেকিং করতে গিয়ে দুর্ঘটনা এমন অনেক কারণ থাকে। কিন্তু এই অধ্যাপকের ক্ষেত্রে ঠিক কী হয়েছিল তা এখনও জানা যায়নি।

উত্তরাখণ্ডের হোটেলের ঘর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রক্তাক্ত দেহ উদ্ধার

অধ্যাপক মৈনাক পাল

শেষ আপডেট: 10 November 2024 11:43

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যজনক মৃত্যু। উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে আর ফেরা হল না। হোটেলের ঘরের দরজা ভেঙে অধ্যাপকের গলা ও হাতের শিরা কাটা ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। 

দুই বন্ধুর সঙ্গে আলমোড়া বেড়াতে গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৈনাক পাল। গতকালই ফেরার কথা ছিল। ফেরার সময়ই হোটেলে মৃত্যু হয় তাঁর।

উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এমন অনেক খবর আসে। খাদে বাস পড়ে যাওয়া, ট্রেকিং করতে গিয়ে দুর্ঘটনা এমন অনেক কারণ থাকে। কিন্তু এই অধ্যাপকের ক্ষেত্রে ঠিক কী হয়েছিল তা এখনও জানা যায়নি।

ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁদের সবথেকে বড় প্রশ্ন, অধ্যাপকের দেহ রক্তাক্ত ছিল কেন? উত্তর জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঠিক কী কারণের মৃত্যু হয়েছে, তা রিপোর্ট এলেই জানতে পারা যাবে। অধ্যাপকের মৃত্যুতে এই মুহূর্তে শোকের ছায়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। 

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুমন নেহার রহস্যমৃত্যুতে হইচই পড়ে যায়। মুর্শিদাবাদের লালগোলা থেকে ট্রেন ধরে কলকাতা ফেরার কথা ছিল। তার আগে দুপুরবেলা নিজের ঘর থেকে ঝুলন্ত দেহ মেলে সুমনের।


```