Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: অবস্থানরত চাকরিহারাদের পাশে যাদবপুর, সকাল সকাল জল-শুকনো খাবার নিয়ে পৌঁছলেন পড়ুয়ারা

রাত কেটে ভোর হয়েছে। চাকরিহারারা (SSC Job Deprived) অবস্থান থেকে সরেননি। এখনও এসএসসি ভবনের সামনের রাস্তায় খোলা আকাশের নীচে বসে রয়েছেন তাঁরা।

SSC: অবস্থানরত চাকরিহারাদের পাশে যাদবপুর, সকাল সকাল জল-শুকনো খাবার নিয়ে পৌঁছলেন পড়ুয়ারা

জল-খাবার নিয়ে পৌঁছলেন যাদবপুরের পড়ুয়ারা

শেষ আপডেট: 22 April 2025 08:49

দ্য ওয়াল ব্যুরো: রাত কেটে ভোর হয়েছে। চাকরিহারারা (SSC Job Deprived) অবস্থান থেকে সরেননি। এখনও এসএসসি ভবনের সামনের রাস্তায় খোলা আকাশের নীচে বসে রয়েছেন তাঁরা। পানীয় জল নেই, শৌচাগার নেই। এই নিয়ে গতকাল সোমবার রাতে এসএসসি ভবনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে একপ্রস্থ কথা কাটাকাটিও হয় চাকরিহারাদের। এমন পরিস্থিতিতে সকাল সকাল জল আর শুকনো খাবার নিয়ে পৌঁছয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়ারা। তাঁরা জানিয়েছেন, যতক্ষণ আন্দোলন চলবে ততক্ষণ তাঁরা চাকরিহারা শিক্ষকদের পাশে থাকবেন। 

করব, করছি করেও সোমবার যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি এসএসসি (SSC)। সোমবার বেশি রাতের দিকে একটি বিবৃতি দিয়ে কমিশন বলে, ২০১৬ সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট করে বলা হচ্ছে যে, এসএসসি সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে চলবে। এবং বিভাগের তরফে জানানো হচ্ছে, যে শিক্ষকেরা চাকরি করেছেন, তাঁদের বেতন বর্তমান ব্যবস্থা অনুসারে প্রদান করা হবে। 

যদিও এসএসসি-র বিবৃতিতে সন্তুষ্ট হননি আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা। অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ঘেরাও করে রেখেছেন আচার্য সদন। তাঁদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন অনিকেত মাহাতো-সহ 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট'-এর প্রতিনিধিরাও। সোমবার রাতে আন্দোলনরত শিক্ষকদের জন্য খাবারেরও ব্যবস্থা করেন চিকিৎসকরা। 

মঙ্গলবার সকালে অবস্থানরত শিক্ষকদের পাশে থাকতে এসএসসি ভবনের সামনে শুকনো খাবার এবং জল নিয়ে এসে উপস্থিত হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। জানান, যতক্ষণ অবস্থান চলবে, তাঁরা চাকরিহারাদের পাশে থাকবেন।

গতকাল দুপুর থেকেই চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন চাকরিহারারা। এসএসসি জানিয়েছিল সন্ধে ৬টা নাগাদ তালিকা প্রকাশ করবে। কিন্তু আদতে তা হয়নি। যে কারণে ভবনের বাইরেই রাতভর অবস্থানে বসেছিলেন বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকেরা। রাত পেরিয়ে সকাল হয়েছে, নিজেদের দাবিতে অনড় চাকরিহারারা।

বঞ্চিত 'যোগ্য'রা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রেখেছেন যোগ্য-অযোগ্য বাছাই করতেই হবে, নয়তো কাউকে আচার্য সদন থেকে বেরোতে দেওয়া হবে না। এখনও এসএসসি ভবন 'ঘেরাও' করে রেখেছেন তাঁরা। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ অন্য আধিকারিকেরা এখনও আচার্য সদনের ভবনের ভিতরেই রয়েছেন।


```