Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

২৪ ঘণ্টা পার, মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখনও চলছে আয়কর তল্লাশি

এখনও কয়েক জন আধিকারিক বাড়িতে রয়েছেন। তাঁরাই তল্লাশি চালাচ্ছেন।

২৪ ঘণ্টা পার, মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখনও চলছে আয়কর তল্লাশি

শেষ আপডেট: 21 March 2024 11:05

দ্য ওয়াল ব্যুরো: রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। প্রায় ২৪ ঘণ্টা কেটে গেছে। বুধবার সকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের নিউ আলিপুরের ফ্ল্যাটে আচমকা হানা দিয়েছিলেন আয়কর দফতরের কর্তারা। সূত্রের খবর, আজ বৃহস্পতিবার সকালেও দেখা গেছে, স্বরূপ বিশ্বাসের বাড়িতেই রয়েছেন আয়কর কর্তারা। এখনও কয়েক জন আধিকারিক বাড়িতে রয়েছেন। তাঁরাই তল্লাশি চালাচ্ছেন। জিজ্ঞাসাবাদও করা হচ্ছে পরিবারের লোকজনদের।

বুধবার স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়াও কলকাতার আরও পাঁচ জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। বেহালার পর্ণশ্রীর একাধিক জায়গায় চলেছে তল্লাশি। জানা গেছে, ‘ইডেন রিয়েল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়্যাল এস্টেট’ নামের দু’টি সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতেও গিয়েছিলেন আয়কর আধিকারিকেরা। কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল ওই দুই সংস্থার বিরুদ্ধে। কিন্তু মন্ত্রীর ভাইয়ের বাড়িতে কী জন্য তল্লাশি চলছে তার সঠিক কারণ আনুষ্ঠানিক ভাবে এখনও জানা যায়নি। শোনা গেছে, কিছু নথিপত্র খুঁজছেন আয়কর কর্তারা।

গতকাল সকালে আগে স্বরূপের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। গোটা এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। ওয়ার্ড অফিসও ঘিরে রাখেন জওয়ানরা। তারপরেই স্বরূপের ফ্ল্যাটে যান আয়কর দফতরের কর্তারা। স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসকে তাঁরা জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। তাঁদের আয়কর রিটার্নে বেশ কিছু গরমিল রয়েছে বলে প্রাথমিকভাবে আয়কর দফতর সূত্রে জানা গেছে।

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ টালিগঞ্জের তৃণমূল বিধায়ক। টালিগঞ্জের সিনেমাপাড়ায় অরূপের যথেষ্ট প্রভাব আছে বলে শোনা যায়। অন্যদিকে তাঁর ভাইও এলাকার দাপুটে তৃণমূল নেতা। প্রসঙ্গত, কয়েকদিন আগেই অ্যালকেমিস্ট মামলার তদন্তে অরূপ বিশ্বাসকে দিল্লিতে তলব করেছিল ইডি৷ যদিও তৃণমূল নেতা এখনও হাজিরা দেননি বলেই খবর৷


```