Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

প্রতিষ্ঠা দিবসে শহিদ মিনার ময়দানে সভা করতে পারবে আইএসএফ, তবে থাকতে পারবেন না নওসাদ

শহিদ মিনার ময়দানে সভা করতে চেয়ে আগেই পুলিশের দ্বারস্থ হয়েছিল আইএসএফ। তাদের অভিযোগ ছিল সেনা কর্তৃপক্ষের তরফে প্রয়োজনীয় অনুমতি মিললেও সভা আয়োজনের অনুমতি দিচ্ছে না পুলিশ।

প্রতিষ্ঠা দিবসে শহিদ মিনার ময়দানে সভা করতে পারবে আইএসএফ, তবে থাকতে পারবেন না নওসাদ

নওসাদ সিদ্দিকী

শেষ আপডেট: 20 January 2025 20:46

দ্য ওয়াল ব্যুরো: দলের প্রতিষ্ঠা দিবসে শহিদ মিনার ময়দানে সভা করতে পারবে আইএসএফ। হাইকোর্ট শর্তসাপেক্ষে তাদের সভার অনুমতি দিলেও ওই সভায় সশরীরে উপস্থিত থাকতে পারবে না দলের মুখ বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি সভায় ভার্চুয়ালি বক্তৃতা দিতে পারবেন বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

শহিদ মিনার ময়দানে সভা করতে চেয়ে আগেই পুলিশের দ্বারস্থ হয়েছিল আইএসএফ। তাদের অভিযোগ ছিল সেনা কর্তৃপক্ষের তরফে প্রয়োজনীয় অনুমতি মিললেও সভা আয়োজনের অনুমতি দিচ্ছে না পুলিশ।

পুলিসের তরফে পাল্টা অভিযোগ করা হয়, ২০২৩ সালে ওই এলাকায় সভা করতে গিয়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করেছিল আইএসএফ। যে কারণে সভার প্রধান বক্তা নওসাদ সিদ্দিকী-সহ মোট ১৯ বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। যে কারণে ওই এলাকায় তাদের সভা করার অনুমতি দেওয়া হয়নি।

সোমবার বিচারপতি ঘোষের এজলাসে মামলার শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তাঁকে একাধিক প্রশ্ন করে বিচারপতি বলেন, 'মধ্য কলকাতা ছাড়াও কোথায় কোথায় মিটিং, মিছিল, সভা করা যাবে তাঁর একটা তালিকা তৈরি করুন।'

আর ঠিক এর পরই শুনানি শেষে বিচারপতি নির্দেশ দিয়ে জানান, দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৪টে পর্যন্ত সভা করা যাবে। তবে ৩ হাজারের বেশি জমায়েত করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়। বলা হয় পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার আয়োজন করে রাখতে হবে। নওসাদ-সহ যাদের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে তাঁদের ওই দিন বাড়িতেই থাকতে হবে। তবে চাইলে তাঁরা ভার্চুয়ালি উপিস্থিত থাকতে পারবেন বলেও জানানো হয়।


```