Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: ইডেনে নাইট রাইডার্সের ম্যাচ, ক্রীড়া প্রেমীদের জন্য মধ্যরাতে চলবে বিশেষ মেট্রো

অতিরিক্ত পরিষেবার জন্য যাত্রীদের টিকিট পিছু দশ টাকা করে অতিরিক্ত মূল্য দিতে হবে।

IPL 2025: ইডেনে নাইট রাইডার্সের ম্যাচ, ক্রীড়া প্রেমীদের জন্য মধ্যরাতে চলবে বিশেষ মেট্রো

গ্রাফিক্স, দ্য ওয়াল।

শেষ আপডেট: 21 April 2025 10:05

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। সোমবার সন্ধেয় ইডেনে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)ও গুজরাত টাইটানস (Gujarat Titans)। কিন্তু ম্যাচ (IPL) দেখে মধ্যরাতে বাড়ি ফিরবেন কীভাবে? 

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) এর আহ্বানে সাড়া দিয়ে সোমবার মধ্যরাতে বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো (kolkata metro)। রাত ১২ টার সময় এসপ্ল্যানেড স্টেশন থেকে আপ ও ডাউন লাইনে বিশেষ মেট্রো চালানো হবে। বিশেষ ট্রেন চলবে হাওড়া ময়দান পর্যন্তও। তবে অতিরিক্ত পরিষেবা পাওয়ার জন্য যাত্রীদের টিকিট পিছু দশ টাকা করে অতিরিক্ত মূল্য দিতে হবে।

মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার রাত বারোটায় এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ব্লু লাইনের আপ ট্রেনটি ছাড়বে। ১২ টা ৩৩ মিনিটে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পৌঁছবে। একইভাবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে রাত ১২ টায় ডাউন লাইনের ট্রেনটি কবি সুভাষ মেট্রো স্টেশন পৌঁছবে রাত ১২ টা ৩৩ মিনিটে। অনেকে হাওড়া থেকেও খেলা দেখতে আসবেন। তাঁদের কথা ভেবে ওইদিন রাত বারোটায় এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাবার মেট্রোও রাখা হচ্ছে। 

মেট্রো যাত্রীদের সকলে স্মার্ট কার্ড ব্যবহার করেন এমনটাও নয়। তাঁদের কথা চিন্তা করে ওইদিন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন এবং নিউ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাউন্টারগুলি খোলা রাখারও সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

 মেট্রো সূত্রে খবর, ২১ তারিখ মধ্যরাতে বিশেষ মেট্রো চালানোর জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং কলকাতা নাইট রাইডার্স-এর পক্ষ থেকে মেসার্স গেমপ্ল্যান্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষর কাছে আবেদন জানিয়েছিল। সেই আবেদন মেনেই এই সিদ্ধান্ত।


```