Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খেপে উঠেছে ইন্ডিয়ান-ইউরেশিয়ান প্লেট, দিল্লি শুধুু নয় গোটা ভারতেই ভয়ানক ভূমিকম্পের শঙ্কা

হিমালয় অঞ্চলের গভীরে টেকটনিক প্লেটে ঠোকাঠুকি হচ্ছে। ফলে ভবিষ্যতে আরও বড় ভূকম্পের সম্ভাবনা আছে। 

খেপে উঠেছে ইন্ডিয়ান-ইউরেশিয়ান প্লেট, দিল্লি শুধুু নয় গোটা ভারতেই ভয়ানক ভূমিকম্পের শঙ্কা

শেষ আপডেট: 8 November 2023 09:49

দ্য ওয়াল ব্যুরো: একদিকে নেপাল, অন্যদিকে রাজধানী-সহ গোটা উত্তর ভারত যে ভাবে ঘন ঘন কেঁপে উঠছে, তাতে আতঙ্কের প্রহর গুনছেন ভূবিজ্ঞানীরা। ভূকম্প বিশেষজ্ঞেরা এই ধারাবাহিক কম্পন নিয়ে অনেক আগেই পূর্বাভাস দিয়েছিলেন। তাঁদের আশঙ্কা, ভূগর্ভে খেপে উঠেছে ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেন। হিমালয় অঞ্চলের গভীরে টেকটনিক প্লেটে ঠোকাঠুকি হচ্ছে। ফলে ভবিষ্যতে আরও বড় ভূকম্পের সম্ভাবনা আছে। 

ভূকম্পন বিশেষজ্ঞদের দাবি, হিমালয়ের নীচে ভূকম্পন বলয় সক্রিয় হয়ে উঠেছে। যার জেরে ভারতীয় পাতের সঙ্গে ইউরেশীয় পাতের ঝামেলা শুরু হয়েছে। টেকটনিক প্লেটদের সংসারে লাগাতার অশান্তির কারণে দিল্লি বা উত্তর-পশ্চিম ভারত শুধু নয়, গোটা দেশেই ভয়ানক ভূমিকম্প হতে পারে যখন তখন। বিশেষ করে হিমালয় এলাকায় যে কোনও মুহূর্তে বড়সড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

গোটা উত্তর-পশ্চিম ভারত দাঁড়িয়ে রয়েছে এমন একটি ‘কম্পন অধ্যুষিত’ অঞ্চলে যাকে ভূকম্প বিশেষজ্ঞেরা ‘হটস্পট’ বলে অভিহিত করেছেন। অর্থাৎ কি না এই অঞ্চলে প্রতিনিয়তই রিখটার স্কেলে ৪, সাড়ে ৪, ৫ মাত্রার ভূমিকম্প হয়েই থাকে। তার মধ্যে উত্তর-পশ্চিম হিমালয় তুলনামূলক ভাবে বেশি ভূমিকম্পপ্রবণ। ওই অঞ্চলে ভূমিকম্প সব সময় হয়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, বছর দুয়েক ধরে নেপালে পরপর যে সব ভূমিকম্প হয়েছে, তাতে গোটা হিমালয়ের ভূস্তর আরও অস্থির হয়ে গিয়েছে। এর ফলে মাঝারি মাত্রার ভূমিকম্পের পরেও শক্তিশালী ভূমিকম্পোত্তর কম্পন (আফটার শক) অনুভূত হচ্ছে। 

ভূকম্পন বিশেষজ্ঞদের আশঙ্কা, ইন্ডিয়ান প্লেটের মধ্যে হওয়া সংঘর্ষের কারণেও ভূগর্ভে ‘চ্যূতি’ তৈরি হচ্ছে। এই রেষারেষির সময়ে ইন্ডিয়ান প্লেটটি যখনই ইউরেশীয় প্লেটের নীচে ঢুকে যাচ্ছে, তখন মাটির নীচে বিশাল পরিমাণ শক্তি মুক্ত হচ্ছে। আর সেই নির্গত শক্তির পরিমাপ কতটা, তার উপরে নির্ভর করছে ভূমিকম্পের মাত্রা। ফলে যে কোনও সময়েই বড়সড় ভূমিকম্প হতে পারে।

ভূমিকম্পের আশঙ্কা কোথায় কতটা, এই ভিত্তিতে শ্রেণিবিভাগ করেছেন বিশেষজ্ঞরা। পাঁচ নম্বর জোনে রয়েছে সর্বাধিক ভূমিকম্প প্রবণ বলে চিহ্নিত জোন। উত্তর-পূর্ব ভারত ছাড়াও উত্তরাখণ্ড, বিহার, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, গুজরাতের কিছু অংশ এই জোনের আওতায় পড়ছে। ভূমিকম্প বেশি হওয়ার প্রবণতা রয়েছে ৪ নম্বর জোনেও। বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, সিকিম, গুজরাত, পাঞ্জাব, লাদাখ, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, ছাড়াও উত্তরবঙ্গের প্রায় পুরো অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশ এই জোনের মধ্যে পড়ছে।  ভূতত্ত্ববিদদের মতে, ভূপ্রাকৃতিক গড়ন এবং নগরায়ণ যে ভাবে বদলেছে, তাতে ভূমিকম্পের বিপদ ঠিক মতো আঁচ করতে হলে কোনও শহরকে কয়েকটি ছোট ছোট এলাকায় ভাগ করে সমীক্ষা করা উচিত। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রভূত সম্ভাবনা আছে শহর কলকাতারও।


```