Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ইডির তল্লাশির মাঝেই সাদা গাড়ি ঘিরে বাড়তি নিরাপত্তা, কী রয়েছে গাড়িতে সেক্টর ফাইভে প্রশ্নের ঢেউ

বৃহস্পতিবার সকালে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের (Pratik Jain) বাড়িতে যখন ইডির তল্লাশি চলছিল, তখনই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ইডির তল্লাশির মাঝেই সাদা গাড়ি ঘিরে বাড়তি নিরাপত্তা, কী রয়েছে গাড়িতে  সেক্টর ফাইভে প্রশ্নের ঢেউ

সুমন বটব্যাল

শেষ আপডেট: 8 January 2026 13:39

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে ইডির অভিযানের (ED Raid) মধ্যেই নীচে একটি সাদা গাড়িকে ঘিরে নতুন করে শোরগোল। সাদা মাহিন্দ্রা গাড়ির গায়ে কোথাও লেখা নেই ‘গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল’। অথচ চালকের পিছনের সিট জুড়ে রাখা গুচ্ছ-গুচ্ছ ফাইল।

বৃহস্পতিবার সকালে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের (Pratik Jain) বাড়িতে যখন ইডির তল্লাশি চলছিল, তখনই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিছুক্ষণ পর তাঁকে সবুজ রঙের ফাইল হাতে বেরোতে দেখা যায়। তার পর সোজা সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে যান তিনি।

এর কিছুক্ষণ পর নজরে আসে আরও একটি সাদা স্করপিও গাড়ি। সেই গাড়ির সিটেও পড়ে রয়েছে একাধিক ফাইল। কাচ তোলা গাড়ির ভেতর দিয়েই চোখে পড়ে নীল-হলুদ রঙের ফাইল এবং গুচ্ছ গুচ্ছ নথি। কাচের আড়াল থেকেই স্পষ্ট বোঝা যায়, ফাইলগুলিতে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের নাম লেখা রয়েছে।

তবে ওই ফাইলগুলিতে কী রয়েছে, কোন দফতরের কোন নথি বা কী ধরনের তথ্য—তা নিয়ে ধোঁয়াশাই রয়ে গিয়েছে। গাড়িগুলিকে ঘিরে রেখেছেন রাজ্য পুলিশের আধিকারিকরা। কাউকেই কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। ধীরে ধীরে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। পুরুষ পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছেন মহিলা পুলিশও।

এই আবহেই উঠছে একাধিক প্রশ্ন। যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি চলছে এবং খোদ মুখ্যমন্ত্রী উপস্থিত, সেখানে এই সাদা গাড়িতে কী এমন রয়েছে, যার জন্য এত কড়া নিরাপত্তা? যদিও এই বিষয়ে কেউই মুখ খুলতে চাননি। ফাইলের ভিতরে কী আছে, তা নিয়ে বাড়ছে রহস্য।


```