Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নইলে এতক্ষণে অবনমনের প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

কলকাতায় প্রাক্তন আইএফএ সচিবের বাড়িতে আয়কর হানা, সকাল থেকে চলছে তল্লাশি

আয়কর দফতরের হানার মুখে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) প্রাক্তন সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। সোমবার সকাল থেকে তাঁর ঢাকুরিয়ার আবাসনে চলছে তল্লাশি।

কলকাতায় প্রাক্তন আইএফএ সচিবের বাড়িতে আয়কর হানা, সকাল থেকে চলছে তল্লাশি

শেষ আপডেট: 11 December 2023 13:05

দ্য ওয়াল ব্যুরো: এবার আয়কর দফতরের হানার মুখে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) প্রাক্তন সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। সোমবার সকাল থেকে তাঁর ঢাকুরিয়ার আবাসনে তল্লাশি শুরু করে আয়কর দফতরের আধিকারিকরা। ব্যবসা সংক্রান্ত বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখার পাশাপাশি উৎপলবাবুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। 

সোমবার যখন আয়কর দফতর অভিযান চালায় তখন প্রাক্তন আইএফএ সচিব তথা বর্তমান শিল্পকর্তা উৎপলবাবু বাড়িতেই ছিলেন। তবে শুধু ঢাকুরিয়াতেই নয়, কলকাতার একাধিক জায়গায় এদিন সকাল থেকে আয়কর হানা চলছে। অভিযোগ, বিদেশি মদ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত উৎপল গঙ্গোপাধ্যায়। আর্থিক তছরুপ, ইনকাম ট্যাক্স ফাঁকি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি চলছে বলে সূত্রের খবর।

উৎপল গঙ্গোপাধ্যায় ১২ বছর আইএফএ-র সচিব ছিলেন। ২০১৯ সালের মে মাসে তিনি এই পদ থেকে ইস্তফা দেন। ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন থেকে বেরিয়ে শিল্পজগতে যুক্ত হন উৎপল গঙ্গোপাধ্যায়। সোমবার সকাল সাড়ে ৬ টা নাগাদ উৎপলবাবুর ঢাকুরিয়ার সাউথ এন্ডের ফ্ল্যাটে যান আয়কর দফরের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা ফ্ল্যাট ঘিরে ফেলেন । 

কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর সংস্থা বৌধ ডিস্টিলিয়ারিতে তল্লাশি চালিয়ে ৩৫১ কোটি টাকার হদিশ পায় আয়কর দফতর। ওড়িশার মদ প্রস্তুতকারী সংস্থার যোগসূত্র পাওয়া গিয়েছে কলকাতায়। বালিগঞ্জ, কাশীপুর, লালবাজার স্ট্রিটে হদিশ মিলেছে এই সংস্থার একাধিক অফিস। সেখানে তল্লাশি চলছে। দেশের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি ক্ষেত্রে দেশে প্রস্তুত বিদেশি মদ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে লেনদেনের বিষয়ে বেনিয়মের অভিযোগেই তল্লাশি চলছে। উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতেই সেই সূত্রেই তল্লাশি বলে জানা গিয়েছে। তবে তাঁর সঙ্গে ওড়িশার কংগ্রেস সাংসদের বাড়িতে টাকা উদ্ধার ও মদ প্রস্তুতকারী সংস্থার বেনিয়ম মামলার কোনও যোগ রয়েছে কিনা, সেবিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি।


```