Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

সাতসকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে আয়কর হানা, বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী

কলকাতার বেহালা, পর্ণশ্রী-সহ আরও পাঁচ জায়গায় তল্লাশি চলছে আজ।

সাতসকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে আয়কর হানা, বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী

শেষ আপডেট: 20 March 2024 11:29

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে হানা দিল আয়কর দফতর। বুধবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ আধিকারিকরা স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছন। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গোটা বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে তল্লাশি চলছে বলে খবর।

কলকাতার আরও পাঁচ জায়গায় তল্লাশি চলছে আজ।  ইডেন রিয়েল এস্টেট ও মাল্টিকন রিয়েল এস্টেটের বিভিন্ন ঠিকানাতে চলছে আয়কর তল্লাশি। 

বুধবার সকাল থেকে কলকাতার নানা জায়গায় তল্লাশি শুরু করেছেন আয়কর দফতরের কর্তারা। প্রথমে নিউ আলিপুরে স্বরূপ বিশ্বাসের বাড়িতে যান তাঁরা। গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্বরূপের বাড়িতে কেন তল্লাশি চালানো হচ্ছে তার কারণ এখনও জানা যায়নি। স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে নানা নথিপত্র সংগ্রহের চেষ্টা চলছে বলে খবর।

মন্ত্রীর বাড়ির সামনে তৃণমূলের কর্মী-সমর্থকদের ভিড় রয়েছে। এলাকার ওয়ার্ড অফিসের বাইরেও মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, বাড়ির ভিতরে স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে কথা বলছেন আয়কর আধিকারিকরা। তাঁদের আয়কর রিটার্নে বেশ কিছু গরমিল রয়েছে বলে প্রাথমিকভাবে আয়কর দফতর সূত্রে জানা যাচ্ছে। স্বরূপ বিশ্বাস এলাকার দাপুটে তৃণমূল নেতা। যাতে কোনও অপ্রীতিকর অবস্থা তৈরি না হয় তাই গোটা এলাকায় টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

আয়কর দফতর জানিয়েছে, বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি জায়গাতেও তল্লাশি চলছে। ‘ইডেন রিয়েল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়েল এস্টেট’ নামের দুটি সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের বাড়িতেও হানা দিয়েছেন আয়কর দফতরের অফিসাররা। এই দুটি সংস্থার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। ওই দুই সংস্থার বিরুদ্ধে তদন্ত চলছে বলে খবর।


```