Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শহরে ইমনের  ব্রডওয়ে মিউজিক্যাল 'তোমাকে দেখব বলে',গানে অভিনয়ে জমে যাবে মঞ্চ

এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে পাশ্চাত্য অপেরার আদলে। নাচে, গানে, অভিনয়ে ভরপুর একটি অনুষ্ঠান।

শহরে ইমনের  ব্রডওয়ে মিউজিক্যাল 'তোমাকে দেখব বলে',গানে অভিনয়ে জমে যাবে মঞ্চ

শেষ আপডেট: 12 March 2025 17:43

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ ও ২৩ শে মার্চ কলকাতা শহরের বুকে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে এক অভিনব প্রযোজনা বোরোলিন তোমাকে দেখব বলে', পাওয়ার্ড বাই 'খুকুমণি'। অনুষ্ঠানটি হবে নজরুল মঞ্চে। এটি জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্ত্তীর একক অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে পাশ্চাত্য অপেরার আদলে। নাচে, গানে, অভিনয়ে ভরপুর একটি অনুষ্ঠান।

ইমন নিজেই নিজের গান গাইছেন আবার অভিনয়ও করছেন। এই অপেরাধর্মী মিউজিক্যালটি সাজানো হয়েছে ইমনকে ঘিরে চারজন বন্ধুর বন্ধুত্বের উদযাপন দিয়ে। ইমন নিজেও এই গল্পের একটি চরিত্র, তিনিই গল্পের ক্যাটালিস্ট। চরিত্ররা কখনও কোরাসের হারমোনি গাইছেন, আবার চোখের পলকে তারাই জীবন্ত চরিত্র হয়ে অভিনয় করছেন। মিউজিক ডিজাইন থেকে সেট ডিজাইন - সবকিছু জুড়ে মঞ্চে একের পর এক ম্যাজিক তৈরি হবে।

সম্পূর্ণ প্রযোজনাটির পরিচালনায় রয়েছেন শ্রী নীলাঞ্জন ঘোষ। চিত্রনাট্য লিখেছেন আকাশ চক্রবর্তী। ইমন সঙ্গীত একাডেমির ছাত্র-ছাত্রীরাই প্রধান কলাকুশলী। বিশিষ্ট নৃত্যশিল্পীদের মাধ্যমে নৃত্যের অপূর্ব প্রয়োগও আছে। মুম্বই থেকে আগত সম্প্রীতি ঘটক অভিনয় নির্মাণ করেছেন। বিশেষ চরিত্রে এসেছেন অরুণাভ খাসনবিস। ইমন-এর ব্যান্ড টিম টুগেদারনেস এর মিউজিশিয়ানরাই সঙ্গী হয়েছেন।ইমন চক্রবর্তী জানান, " খুবই ইচ্ছা ছিল একটু অন্য ধরনের কাজ করার । তবে এই ভাবনাটা নীলাঞ্জনের মাথায় প্রথম আসে।আমরা বিদেশে দ্য ফ্যান্টম অফ দ্যঅপেরা দেখেছিলাম। সেই থেকেই এই অপেরাধর্মী মিকউজিক্যাল এর পরিকল্পনা।'এই প্রযোজনার নির্দেশক নীলাঞ্জন ঘোষ বললেন,'বিদেশে ব্রডওয়ে একই প্রেক্ষাগৃহে অনেকদিন ধরে চলে। আমরা সেটা দু'দিন করব।'


```