Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অবৈধ নির্মাণ ভাঙতে রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন করা হতে পারে কেন্দ্রীয় বাহিনী: হাইকোর্ট

পুলিশ এবং পুরসভাকে ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যদি তারা সংশ্লিষ্ট বাড়ি ভাঙতে না পারে, তাহলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে কাজ শেষ করার নির্দেশ হাইকোর্টের।

অবৈধ নির্মাণ ভাঙতে রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন করা হতে পারে কেন্দ্রীয় বাহিনী: হাইকোর্ট

শেষ আপডেট: 10 February 2025 14:34

দ্য ওয়াল ব্যুরো: নারকেলডাঙা এখন শিরোনামে। শনিবার বিধ্বংসী আগুনে  মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। ক'দিন আগে এই নারকেলডাঙারই একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে এখনও সেই কাজ প্রশাসন করে উঠতে পারেনি। এদিন একটি মামলায় বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দিলেন, রাজ্যের পুলিশ ব্যর্থ হলে মোতায়েন করা হতে পারে কেন্দ্রীয় বাহিনী।

ঘটনা হল, হাইকোর্টের নির্দেশের পরও পাঁচতলা ওই বাড়িটি খালি করতে পারছে না প্রশাসন। পুরসভা আদালতে জানায়, কলকাতা পুলিশের সহযোগিতাও পাওয়া যাচ্ছে না। এর পরই আজ বিচারপতি সিনহা জানিয়েছেন, পুলিশ এবং পুরসভাকে ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হবে। এর মধ্যে যদি তারা সংশ্লিষ্ট বাড়ি ভাঙতে না পারে, তাহলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে কাজ শেষ করতে হবে।

নারকেলডাঙা কলকাতা পুরসভার বরো-৩ এলাকার অন্তর্গত। সেখানে ওই পাঁচতলা বাড়ি বেআইনি ভাবে তৈরি বলে মামলা দায়ের হয় উচ্চ আদালতে। বহুতল খতিয়ে দেখে পুরসভা জানিয়ে দেয় তা অবৈধ।

হাইকোর্টে এই মর্মে রিপোর্ট দেয় কলকাতা পুরসভা। এর পর বিচারপতি সিনহা জানুয়ারিতে বহুতল ভাঙার নির্দেশ দেন। কিন্তু সেই কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে জানিয়ে সোমবার পুরসভার তরফে আদালতে বলা হয়, ওই বাড়ির একতলা ইতিমধ্যে খালি করা হয়েছে। কিন্তু বাড়ি থেকে বাকি বাসিন্দাদের সরানো যাচ্ছে না। পুলিশের সহযোগিতাও মিলছে না। 

কর্পোরেশনের অভিযোগ পাওয়ার পরপরই এদিন বিচারপরি সিনহা তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন। জানিয়ে দিলেন, বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে যদি পুলিশ-প্রশাসনের সহযোগিতা না পাওয়া যায়, তাহলে এরপর থেকে দরকারে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারবে পুরসভা।


```