Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বেলেঘাটা আইডি হাসপাতালের মর্গের বাইরে উদ্ধার মানুষের মাথার খুলি, হাড়গোড়

বেলেঘাটা আইডি হাসপাতালের পরিত্যক্ত মর্গের বাইরে উদ্ধার মানুষের মাথার খুলি। মর্গের বাইরের ঝোপে উদ্ধার মানুষের হাড়গোড়ও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

বেলেঘাটা আইডি হাসপাতালের মর্গের বাইরে উদ্ধার মানুষের মাথার খুলি, হাড়গোড়

প্রতীকী ছবি

শেষ আপডেট: 20 December 2024 15:11

দ্য ওয়াল ব্যুরো: বেলেঘাটা আইডি হাসপাতালের পরিত্যক্ত মর্গের বাইরে উদ্ধার মানুষের মাথার খুলি। মর্গের বাইরের ঝোপে উদ্ধার মানুষের হাড়গোড়ও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

দু'জন সাফাই কর্মী জঙ্গল পরিষ্কার করতে গিয়ে হাড়গোড় উদ্ধার করেন। কোথা থেকে হাড়গোড় এল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ। 

হাসপাতাল চত্বরে প্রকাশ্যেই হাড়গোড় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। জানা যাচ্ছে ২ দিন আগে মানুষের মাথার খুলি উদ্ধার হয়েছিল। গতকাল ও আজ উদ্ধার হল হাড়গোড়। 

প্রত্যক্ষদর্শীদের কথায়, 'আমরা জঙ্গল কাটছিলাম। হঠাৎ মাথার খুলি উদ্ধার হয়। ক'দিন আগে খুলি পাই, আর কাল ও আজ বাকি হাড়গোড় উদ্ধার হল।'

প্রশ্ন উঠছে কেন হাসপাতাল কর্তৃপক্ষ এর কোনও ব্যবস্থা করেনি, এলই বা কোত্থেকে! 


```